
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট সহ সুজন হোসেন (২২) ও সিয়াম হোসেন (২৫) নামে দুইজনকে গ্রেপ্তার করেছে শহর ফাঁড়ির পুলিশ।
সান্তাহার পুলিশ ফাঁড়ির, সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামরুজ্জামানের নেতৃত্বে শুক্রবার (৬ নভেম্বর) রাতে মাদক বিরোধী অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় গ্রেপ্তারকৃত সুজন হোসেনের কাছ থেকে ১৫ পিস এবং সিয়াম হোসেনের কাছ থেকে ১৫ পিস সহ মোট ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত সুজন হোসেন নওগাঁ জেলার এনায়েতপুর মধ্যপাড়ার জামাল হোসেনের ছেলে ও সিয়াম হোসেন একই এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জামিরুল ইসলাম বলেন, মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদকদ্রব্য আইনের মামলা দায়ের পর শনিবার (৭ নভেম্বর) সকালে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।