
দলের প্রতি ভালোবাসা, আদর্শের প্রতি অবিচল আস্থা ও দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততার কথা তুলে ধরে শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন বলেছেন, একটি পরিবারের সব ভাই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং তাঁরা হৃদয় থেকে দলকে ধারণ করেন।
রোববার (৪ অক্টোবর) শার্শা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদের মেজ ভাই মরহুম সিরাজুল ইসলামের কবর জিয়ারত করতে গিয়ে তিনি এসব কথা বলেন।
নুরুজ্জামান লিটন বলেন, এই পরিবারের যে কয়জন ভাই আছেন, প্রত্যেকেই বিএনপির সঙ্গে সম্পৃক্ত। তাঁরা মনেপ্রাণে বিএনপি করেন। দলের প্রতি তাঁদের ভালোবাসা ও আন্তরিকতা রয়েছে। তাঁরা হৃদয় থেকে বিএনপিকে ধারণ করেন।
এ সময় নুরুজ্জামান লিটন মরহুমের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাঁদের প্রতি গভীর সমবেদনা জানান এবং শোকের মুহূর্তে পাশে থাকার আশ্বাস দেন। কবর জিয়ারত শেষে মরহুম সিরাজুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, সহসভাপতি রুহুল আমিন, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, সহসভাপতি আতিকুজ্জামান সনি, সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান, বেনাপোল ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর সিদ্দিক ও সাধারণ সম্পাদক আবুল কাশেম, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার সাহেব আলী ও সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, পুটখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদের খান ও সিনিয়র সহসভাপতি কামরুজ্জামান।
আরও উপস্থিত ছিলেন উলাশি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সহসভাপতি মুনয়েম, বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সেলিম হোসেন আশা, বেনাপোল পৌর কৃষক দলের সভাপতি জসিম উদ্দিন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওমর ফারুক, শার্শা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মহাইমিনুল সাগরসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে মরহুম সিরাজুল ইসলামের রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করা হয়।