
যশোরের কেশবপুরে হারিয়ে যাওয়া একটি মোবাইল ফোন উদ্ধার করে বুধবার প্রকৃত মালিকের হাতে তুলে দিয়েছে কেশবপুর থানা পুলিশ।
উদ্ধার করা মোবাইল ফোনটি উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের দশকাউনিয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে আব্দুল্লাহ আল মামুন (২৮)-এর। বুধবার কেশবপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ হাফিজুর রহমান ও এএসআই ইসরাফিল হোসেন মোবাইলটি উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করেন।
হারানো মোবাইল ফিরে পেয়ে আব্দুল্লাহ আল মামুন পুলিশ কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পুলিশের এমন উদ্যোগে স্থানীয়দের মধ্যেও সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে।