ঢাকা ১২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিশেষ সাধারণ সভার ভিডিও প্রচার নিয়ে ক্ষোভ

প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচন ১৯ সেপ্টেম্বর

প্রেস বিজ্ঞপ্তি
  • আপডেট সময় : ১১:১৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • / ১৩ বার পঠিত

আগামী ১৯ সেপ্টেম্বর প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে ১৮ সেপ্টেম্বর ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হবে। প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (১০ আগস্ট) দুপুরে প্রেসক্লাব যশোরের শহীদ সাংবাদিক শামছুর রহমান মিলনায়তনে আহ্বায়ক একরাম-উদ-দ্দৌলার সভাপতিত্বে আহ্বায়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন ক্লাবের সদস্যসচিব মবিনুল ইসলাম মবিন। সভায় সদ্য অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভার সিদ্ধান্তের আলোকে আগামী দেড় মাসের মধ্যে নতুন সদস্যপদ প্রদান, দ্বিবার্ষিক নির্বাচন আয়োজন এবং ক্লাবের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনাসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় আগামী ২০ আগস্টের মধ্যে জুলাই ২০২৬ পর্যন্ত বকেয়া সদস্য চাঁদা, মিডিয়া হাউসের ঘরভাড়া এবং ক্লাবের কাছে সদস্যদের কোনো দায়-দেনা থাকলে তা পরিশোধের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি একটি অডিট ফার্মের মাধ্যমে দ্রুত ক্লাবের অডিট সম্পন্ন করার সিদ্ধান্তও হয়। আহ্বায়ক কমিটির দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য কয়েকটি সাব-কমিটিও গঠন করা হয়েছে।

সভায় বিশেষ সাধারণ সভার ভিডিও ধারণ করে তা বিকৃতভাবে উপস্থাপন এবং ক্লাবের মর্যাদা ক্ষুণ্ন করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের জন্য বাইরে সরবরাহ করার ঘটনায় সদস্যরা তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।

সভায় বলা হয়, বিশেষ সাধারণ সভা চলাকালে ট্রেজারি বেঞ্চ ও সাধারণ সদস্যদের পক্ষ থেকে ভিডিও ধারণ না করার জন্য আহ্বান জানানো হয়েছিল। এরপরও যারা ভিডিও ধারণ করে তা বাইরে সরবরাহ করেছেন, তাঁরা প্রেসক্লাব যশোরের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন।

সভায় আরও অভিযোগ করা হয়, ওই ভিডিওকে কেন্দ্র করে ‘ষড়যন্ত্রকারী ও কুচক্রী মহল’ প্রেসক্লাব যশোর এবং কোনো কোনো ক্ষেত্রে যশোরের অভিভাবক ও ক্লাবের সদস্য প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে নিয়ে মিথ্যাচার করে তাঁকে বিতর্কিত করার অপচেষ্টা চালাচ্ছে।

সভায় বলা হয়, প্রেসক্লাব যশোরের সদস্য হিসেবে নিজের অধিকারের জায়গা থেকে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত ক্লাবের ঐক্য, শান্তি ও সম্প্রীতি বজায় রাখার স্বার্থে সবার উদ্দেশ্যে মতামত ব্যক্ত করেছেন। তাঁর বক্তব্যের ভিত্তিতে বিশেষ সাধারণ সভায় সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করেছেন। পরে সদস্যদের সর্বসম্মতিতেই সব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় অভিমত প্রকাশ করা হয়, বিশেষ সাধারণ সভার ঘটনাকে ‘নোংরাভাবে’ উপস্থাপনের মাধ্যমে ক্লাবের মধ্যে থাকা একটি মহল ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। এ বিষয়ে কঠোর সাংগঠনিক ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সভায় আহ্বায়ক কমিটির সদস্য ফকির শওকত, আহসান কবীর, আনোয়ারুল কবির নান্টু, ওহাবুজ্জামান ঝন্টু, আমিনুর রহমান মামুন, নূর ইসলাম, সরোয়ার হোসেন, জাহিদ আহমেদ লিটন, এম আইউব ও আকরামুজ্জামান উপস্থিত ছিলেন।

ট্যাগস :

বিশেষ সাধারণ সভার ভিডিও প্রচার নিয়ে ক্ষোভ

প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচন ১৯ সেপ্টেম্বর

আপডেট সময় : ১১:১৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬