ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বেনাপোলে ‘সবার আগে বাংলাদেশ মঞ্চ, জিরো পয়েন্টে স্থায়ী মঞ্চ’ Logo অসুস্থ ফরহাদের সুস্থতা কামনায় চেয়ারম্যান পদপ্রার্থী রাজু আহম্মেদ Logo যশোর-৫ আসনের সাবেক এমপি স্বপন ভট্টাচার্য ঢাকায় গ্রেপ্তার Logo অসুস্থ কৃষকদল নেতা ফরহাদের পাশে চেয়ারম্যান প্রার্থী শামীম Logo আইনজীবী সমিতির নতুন নেতৃত্বকে সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা Logo যশোর হাসপাতালে মৃত বৃদ্ধের ৪০ হাজার টাকা পরিবারের কাছে হস্তান্তর Logo দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে যশোর জেলা যুবদলের বিক্ষোভ Logo কেশবপুরে যানজট নিরসনে অভিযান, ছয়জনকে জরিমানা Logo যশোরে ব্যাংকের নিরাপত্তা জোরদারে পুলিশ-ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় Logo বেনাপোলে আওয়ামী লীগের তিন কর্মী গ্রেপ্তার
রাতদিন সীমান্ত পাহারায় বিএনপি নেতাকর্মীরা

বেনাপোলে ‘সবার আগে বাংলাদেশ মঞ্চ, জিরো পয়েন্টে স্থায়ী মঞ্চ’

আলমগীর হোসেন, বেনাপোল
  • আপডেট সময় : ১১:৫৭:৩০ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • / ১৯ বার পঠিত

যশোরের শার্শা উপজেলার বেনাপোল স্থলবন্দরের জিরো পয়েন্টসংলগ্ন নো-ম্যানস ল্যান্ডের সামনে স্থায়ী মঞ্চ তৈরি করেছে ‘সবার আগে বাংলাদেশ’। সীমান্তের ওপার থেকে অনুপ্রবেশ ঠেকানো এবং বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে এই মঞ্চ তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপি নেতারা।

শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটনের নেতৃত্বে ২৯ নভেম্বর বেনাপোল স্থলবন্দরের জিরো পয়েন্টের সামনে এ মঞ্চ তৈরি করা হয়। শার্শা উপজেলার সাতটি ইউনিয়ন, বেনাপোল, পুটখালী, গোগা, কায়বা, বাহাদুরপুর ও লক্ষ্মণপুরসহ সীমান্তবর্তী বিভিন্ন এলাকার নেতাকর্মীরা এ কার্যক্রমে অংশ নিচ্ছেন। পাশাপাশি বেনাপোল পৌরসভার নেতাকর্মীরাও সীমান্ত পাহারায় যুক্ত রয়েছেন।

বিএনপি নেতাদের দাবি, ২০২৪ সালের ৫ আগস্টের পর বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে অবস্থান নেওয়া আওয়ামী লীগের কিছু নেতাকর্মী পেট্রাপোল সীমান্ত এলাকায় এসে বিভিন্ন সময় উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন। তারা বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছেন বলে অভিযোগ করেন নেতারা। শেখ হাসিনার ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার ঘোষণাকে ঘিরেও সীমান্ত এলাকায় সতর্কতা জোরদার করা হয়েছে বলে জানান তারা।

নুরুজ্জামান লিটন সাংবাদিকদের বলেন, আমার নেতৃত্বে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল ও মহিলা দলের নেতাকর্মীরা সীমান্তের সাতটি ইউনিয়নসহ বেনাপোল পৌর এলাকায় পাহারা দিচ্ছেন। রাতেও আমাদের নেতাকর্মীরা সীমান্তে অবস্থান করছেন। মঞ্চে রাতে প্রতিবাদী গান হয়। যারা পাহারা দিচ্ছেন, তাদের জন্য প্রতিদিন রাতের খাবারের ব্যবস্থা করা হচ্ছে। পাহারারত নেতাকর্মীরা এখান থেকে খাবার খেয়ে আবার নিজ নিজ অবস্থানে ফিরে যান।

শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু বলেন, “লিটন ভাইয়ের নির্দেশনা অনুযায়ী আমরা সবাই সীমান্ত পাহারা দিচ্ছি। দেশের সীমান্ত সুরক্ষায় আমরা ঐক্যবদ্ধ।

শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ জোহা সেলিম বলেন, শুধু শার্শা উপজেলা যুবদল নয়, বেনাপোল পৌর যুবদলসহ সব ইউনিটের নেতাকর্মীরা সীমান্ত পাহারায় রয়েছেন। রাতে আমরা এই মঞ্চে এসে প্রতিবাদী গান গাই। ভারতে বসে যারা বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন, তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে।

সীমান্তবর্তী বেনাপোলের জিরো পয়েন্টে তৈরি করা এই মঞ্চকে কেন্দ্র করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাতদিন পাহারা, প্রতিবাদী গান এবং খাবারের ব্যবস্থার মাধ্যমে সীমান্ত এলাকায় অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

ট্যাগস :

রাতদিন সীমান্ত পাহারায় বিএনপি নেতাকর্মীরা

বেনাপোলে ‘সবার আগে বাংলাদেশ মঞ্চ, জিরো পয়েন্টে স্থায়ী মঞ্চ’

আপডেট সময় : ১১:৫৭:৩০ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬