সংবাদ শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত কৃষকদল সভাপতি আমিরুলের পাশে যুবদল-ছাত্রদল নেতৃবৃন্দ
আলমগীর হোসেন, বেনাপোল
- আপডেট সময় : ০৫:১৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
- / ১৫ বার পঠিত

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন শার্শা উপজেলা কৃষকদলের সভাপতি আমিরুল ইসলামকে দেখতে গেছেন উপজেলা যুবদল, বেনাপোল পৌর যুবদল ও ছাত্রদলের নেতারা। এ সময় তাঁরা তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।
রোববার (২৫ অক্টোবর) শার্শা পল্লি ক্লিনিকে চিকিৎসাধীন আমিরুল ইসলামকে দেখতে যান শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম, বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু, সদস্যসচিব রায়হানুজ্জামান দিপু এবং বেনাপোল পৌর ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ।
এ সময় নেতারা আমিরুল ইসলামের চিকিৎসার বিষয়ে খোঁজ নেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি যেকোনো প্রয়োজনে তাঁর পাশে থাকার আশ্বাস দেন।
অসুস্থ সহকর্মীর পাশে দাঁড়ানোর এ উদ্যোগে নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সহমর্মিতা ও মানবিক সম্পর্কের প্রতিফলন ঘটেছে।
ট্যাগস :
























