নড়াইলে আরএইচস্টেপের নেটওয়ার্ক মিটিং অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৩:৫৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
- / ২৭ বার পঠিত

নড়াইলে কিশোর-কিশোরীদের বয়সন্ধিকালীন স্বাস্থ্যসেবা, শারীরিক যত্ন ও তাদের সঙ্গে ইতিবাচক আচরণ বিষয়ে সচেতনতা বাড়াতে আরএইচস্টেপের নেটওয়ার্ক মিটিং অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ১২টায় নড়াইলে এ মিটিং অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আরএইচস্টেপ নড়াইল জেলা হাসপাতালের ক্লিনিক ম্যানেজার নিখিল কুমার বিশ্বাস।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নড়াইল পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক আলিফ নূর। বিশেষ অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক প্রবীর কুমার সেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন আরএইচস্টেপ নড়াইলের ইয়ুথ অফিসার রাজিব কুমার ঘোষ, জুনিয়র ইয়ুথ অফিসার নাসরিন সুলতানা কেয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিনিধিরা।
প্রধান অতিথির বক্তব্যে আলিফ নূর বলেন, বয়সন্ধিকাল কিশোর-কিশোরীদের জীবনের গুরুত্বপূর্ণ একটি সময়। এ সময়ে তাদের শারীরিক ও মানসিক পরিবর্তন ঘটে। তাই কিশোর-কিশোরীদের সঙ্গে ইতিবাচক ও সহানুভূতিশীল আচরণ করতে হবে। পাশাপাশি তাদের শারীরিক যত্ন, স্বাস্থ্যবিধি ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা সম্পর্কে সঠিক ধারণা দিতে হবে।
তিনি কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সংগঠনগুলোকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
মিটিংয়ে কিশোর-কিশোরীদের বয়সন্ধিকালীন স্বাস্থ্য, সচেতনতা বৃদ্ধি এবং তাদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

























