ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে রড দিয়ে পিটিয়ে ব্যক্তিকে আহত করার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:২৯:০৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৭ বার পঠিত

যশোর সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের জামতলা এলাকায় জহুর আলী (৫৫) নামে এক ব্যক্তিকে রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে তিন ব্যক্তির বিরুদ্ধে। আহত জহুর আলী বর্তমানে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। আহত জহুর আলী রাজাপুর ইউনিয়নের ইছালি গ্রামের বাসিন্দা। তিনি আফসার সরদারের ছেলে।

ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৮ সেপ্টেম্বর মসজিদে টাকা দেওয়াকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। এর জের ধরে রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক ৫টার দিকে রাজাপুর জামতলা এলাকায় জহুর আলীকে একা পেয়ে কালাম (৩৫), নিয়াজউদ্দিন (৪৫) ও শাহীন (৩৬) তাকে রড দিয়ে মারধর করেন। এতে তিনি রক্তাক্ত কাটা জখমসহ গুরুতরভাবে আহত হন।

পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় জহুর আলীকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগীর পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

ট্যাগস :

যশোরে রড দিয়ে পিটিয়ে ব্যক্তিকে আহত করার অভিযোগ

আপডেট সময় : ০৬:২৯:০৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬