ঢাকা ১২:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বেনাপোলে ‘সবার আগে বাংলাদেশ মঞ্চ, জিরো পয়েন্টে স্থায়ী মঞ্চ’ Logo অসুস্থ ফরহাদের সুস্থতা কামনায় চেয়ারম্যান পদপ্রার্থী রাজু আহম্মেদ Logo যশোর-৫ আসনের সাবেক এমপি স্বপন ভট্টাচার্য ঢাকায় গ্রেপ্তার Logo অসুস্থ কৃষকদল নেতা ফরহাদের পাশে চেয়ারম্যান প্রার্থী শামীম Logo আইনজীবী সমিতির নতুন নেতৃত্বকে সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা Logo যশোর হাসপাতালে মৃত বৃদ্ধের ৪০ হাজার টাকা পরিবারের কাছে হস্তান্তর Logo দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে যশোর জেলা যুবদলের বিক্ষোভ Logo কেশবপুরে যানজট নিরসনে অভিযান, ছয়জনকে জরিমানা Logo যশোরে ব্যাংকের নিরাপত্তা জোরদারে পুলিশ-ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় Logo বেনাপোলে আওয়ামী লীগের তিন কর্মী গ্রেপ্তার
নেতাকর্মীদের মারধর, থানায় অভিযোগ

ঝিকরগাছায় বিএনপির কার্যালয়ে হামলা-ভাঙচুর

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৫৯:৪১ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • / ৫৭ বার পঠিত

যশোরের ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের দশপতিনা গ্রামে স্থানীয় বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও নেতাকর্মীদের মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে।

আহতদের কয়েকজনকে ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। গুরুতর আহতদের যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় ভুক্তভোগী মাহফুজুল ইসলাম রবিবার (২৯ নভেম্বর) দশজনের বিরুদ্ধে ঝিকরগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ২৮ নভেম্বর সন্ধ্যায় গ্রাম্য একটি বিষয় নিয়ে সালিশ চলাকালে উপজেলার দশপতিনা গ্রামে বিএনপির স্থানীয় কার্যালয়ে হামলা চালায়। এ সময় হামলকারীরা লোহার রড, রামদা, লাঠিসোঁটা নিয়ে বিএনপির দলীয় কার্যালয়ে ঢুকে চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেন এবং সেখানে থাকা বিএনপির নেতাকর্মীদের মারধর করেন। এতে বেশ কয়েকজন বিএনপির নেতাকর্মী আহত হয়েছেন। ভাঙচুরের ঘটনায় প্রায় ৮০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

ঘটনার সুষ্ঠু তদন্ত ও হামলার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী মাহফুজুল ইসলাম। এ ঘটনায় এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে। বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর এবং নেতাকর্মীদের ওপর শারীরিক হামলাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা চলছে।

প্রশ্ন উঠেছে, বিএনপির দলীয় কার্যালয়ে হামলা-ভাঙচুর ও নেতাকর্মীদের ওপর মারধরের অভিযোগের সুষ্ঠু তদন্ত হবে কি না, নাকি ঘটনাটি আড়ালেই থেকে যাবে?

এ বিষয়ে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়াকে একাধিকবার তার মুঠোফোনে কল করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

ট্যাগস :

নেতাকর্মীদের মারধর, থানায় অভিযোগ

ঝিকরগাছায় বিএনপির কার্যালয়ে হামলা-ভাঙচুর

আপডেট সময় : ০৬:৫৯:৪১ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬