ঐক্য, সম্প্রীতি ও উন্নয়ন সবার আগে রামনগর ইউনিয়ন: রাজু আহমেদ
- আপডেট সময় : ০৯:৩৮:১৪ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
- / ২০ বার পঠিত

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে যশোর সদর উপজেলার ১১ নম্বর রামনগর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও তরুণ সমাজসেবক রাজু আহমেদ ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও ভালোবাসা কামনা করেছেন।
রোববার (২৫ অক্টোবর) বিকেলে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ভাটপাড়া শাহাবাটি গ্রামের শিশুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এ সময় সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতা প্রত্যাশা করেন রাজু আহমেদ।
তিনি বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে রামনগর ইউনিয়নের সর্বস্তরের মানুষের পাশে থেকে কাজ করতে চাই। আপনাদের ভালোবাসা, আস্থা ও সমর্থনই আমার পথচলার অনুপ্রেরণা।
রাজু আহমেদ আরও বলেন, সকলের ঐক্য, সম্প্রীতি ও সহযোগিতার মাধ্যমে একটি সুন্দর, সমৃদ্ধ ও বৈষম্যহীন রামনগর ইউনিয়ন গড়ে তুলতে চান তিনি। আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণেও ইউনিয়নবাসীকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি রামনগর ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে দোয়া, সমর্থন ও ভালোবাসা কামনা করে বলেন, ঐক্য, সম্প্রীতি ও উন্নয়নের পথে—সবার আগে রামনগর ইউনিয়ন।






















