ইউথ ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন যশোরের মনোয়ারা বেগম
- আপডেট সময় : ০৮:৫৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
- / ১৪ বার পঠিত

যুবসমাজের উন্নয়ন ও নারীদের কর্মসংস্থানে অবদানের স্বীকৃতিস্বরূপ ইউথ ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ পেয়েছেন যশোরের সেভ সোসাইটির নির্বাহী পরিচালক মনোয়ারা বেগম। প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে তিনি ক্রেস্ট, সম্মাননা সনদ ও নগদ অর্থ গ্রহণ করেন। গত ১৭ অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।
মনোয়ারা বেগম সেভ সোসাইটির মাধ্যমে যুবসমাজের উন্নয়ন ও নারীদের স্বাবলম্বী করতে বিভিন্ন স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করে আসছেন। নারীদের কর্মসংস্থানের লক্ষ্যে তিনি বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করেন। পাশাপাশি নারীদের বিনামূল্যে ছাগল বিতরণ এবং ছাগল পালন ও পরিচর্যার প্রশিক্ষণ দিয়ে থাকেন।
যুবকদের দক্ষতা বৃদ্ধি ও এগিয়ে নিতে তাঁর সংগঠন বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব সামাজিক ও স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ তিনি এ পুরস্কার পেয়েছেন বলে জানান মনোয়ারা বেগম।
সম্মাননা পেয়ে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। এ অর্জন মানুষের সেবায় কাজে লাগাতে আল্লাহর কাছে তৌফিক কামনা করেন। একই সঙ্গে ভবিষ্যতে তাঁর স্বেচ্ছাসেবী কার্যক্রম অব্যাহত রাখতে সবার সহযোগিতা ও দোয়া চেয়েছেন।

























