ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আন্তঃবিশ্ববিদ্যালয় নারী ফুটবলের ফাইনালে মারামারি, আহত ৯ Logo ঝিকরগাছায় জামায়াতের উদ্যোগে ঐতিহাসিক যুব ম্যারাথন অনুষ্ঠিত Logo বিজিবির অভিযানে শাড়ি, কম্বল, কসমেটিকসসহ বিভিন্ন পণ্য জব্দ Logo পঞ্চম দিনের গণসংযোগে বেনাপোলের মেয়রপ্রার্থী ইমদাদ Logo যশোরে দুর্গাপূজা উপলক্ষে সম্প্রীতি শোভাযাত্রা Logo বাকশিস সাতক্ষীরা জেলা শাখার নব-নির্বাচিত কমিটির দায়িত্বভার হস্তান্তর Logo খুলনায় ৩৯৪ মণ্ডপে দুর্গাপূজায় এসআরবি’র তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা Logo যশোরে আমগাছ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু Logo শার্শায় গ্যাস ট্যাবলেট সেবনে গৃহবধূর মৃত্যু Logo সাতক্ষীরা বন্ধুসভার সভাপতি মৃত্যুঞ্জয় ও সদস্য শিফাত’র জন্মদিন উদযাপন

নড়াইল পরিবহন মালিক সমিতিতে নেতৃত্বে দেলোয়ার–আলী হাসান

রিপন মন্ডল, নড়াইল
  • আপডেট সময় : ০৯:৫৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
  • / ৬১ বার পঠিত

নড়াইল জেলা বাস-মিনিবাস পরিবহন মালিক সমিতির আগামী দুই বছরের জন্য ১৫ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। গত ৯ জুন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে আলহাজ্ব দেলোয়ার হোসেন সভাপতি এবং আলী হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। কার্যকরী সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল্লাহ আল মামুন। সহ-সভাপতি হিসেবে রয়েছেন জামাল মোল্যা ও ফয়েজ আহমেদ।

এছাড়া সহ-সাধারণ সম্পাদক পদে মুজাহিদুল ইসলাম ও হানিফ শেখ সোহাগ, সাংগঠনিক সম্পাদক টুটুল হোসেন এবং কোষাধ্যক্ষ রকিবুল ইসলাম দায়িত্ব পেয়েছেন। কমিটির কার্যকরী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন কামরুজ্জামান, রবিউল ইসলাম, আহাদ আলী, আবু বক্কর মোল্লা (মুহিদুল), খন্দকার ফশিয়ার রহমান ও আলম মোল্লা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নড়াইলের পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা, মালিকদের স্বার্থ সংরক্ষণ এবং যাত্রীসেবার মানোন্নয়নের লক্ষ্য নিয়ে এ কমিটি গঠন করা হয়েছে। নবনির্বাচিত সভাপতি দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক আলী হাসান এক যৌথ বিবৃতিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি পরিবহন ব্যবস্থার উন্নয়ন ও যাত্রীসেবার মান বাড়াতে প্রশাসন ও সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন তারা।

ট্যাগস :

নড়াইল পরিবহন মালিক সমিতিতে নেতৃত্বে দেলোয়ার–আলী হাসান

আপডেট সময় : ০৯:৫৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬