সংবাদ শিরোনাম :
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের নতুন ইনচার্জ কাজী শহিদুল ইসলাম
শার্শা (যশোর) প্রতিনিধি
- আপডেট সময় : ০৮:৫১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
- / ২১ বার পঠিত

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের নতুন অফিসার ইনচার্জ (ইনচার্জ) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কাজী মোহাম্মদ শহিদুল ইসলাম। গত বুধবার (১১ নভেম্বর) তিনি বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রে যোগদান করেন।
দায়িত্ব গ্রহণের পর কাজী মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন, মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান জোরদার এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই হবে তাঁর প্রধান অগ্রাধিকার।
তিনি আরও বলেন, পুলিশি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং অপরাধমুক্ত সমাজ গঠনে তিনি আন্তরিকভাবে কাজ করতে চান। এ লক্ষ্যে স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।
ট্যাগস :
























