শার্শায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন
- আপডেট সময় : ০৯:২৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
- / ৪০ বার পঠিত

নতুন প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা, শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা বিকাশ এবং ক্রীড়াঙ্গনে মেধাবী খেলোয়াড় তুলে আনার লক্ষ্যে যশোরের শার্শায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ (সিজন-২)’-এর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) শার্শা মিনি স্টেডিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও সংসদ সদস্য তারেক রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৮৫/১ (শার্শা) আসনের সংসদ সদস্য মাওলানা আজিজুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান লিটন, শার্শা উপজেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ, উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ খায়রুজ্জামান (মধু) এবং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল (মিন্টু)।
এ ছাড়া অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক, শিক্ষক, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
নতুন কুঁড়ি স্পোর্টসের এ আয়োজনের মধ্য দিয়ে শিশু-কিশোরদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে এবং তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করার সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
ক্রীড়ার মাধ্যমে সুস্থ, মেধাবী ও শৃঙ্খলাবদ্ধ প্রজন্ম গড়ে তোলার প্রত্যয়ে শার্শায় এ আয়োজন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে মনে করছেন স্থানীয় ক্রীড়াপ্রেমীরা।

























