ঢাকা ০৯:২২ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে ছাত্রী নির্যাতনের অভিযোগ ভিত্তিহীন দাবি Logo ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ Logo অভয়নগরে জামায়েত ইসলামীর লং মার্চের প্রস্তুতি সভা Logo যশোর সীমান্তে ৪ লাখ টাকার মদ ও চোরাচালানি পণ্য জব্দ Logo যশোরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাছের ডাল কেটে বিক্রির অভিযোগ Logo ডেঙ্গু আক্রান্ত কৃষকদল সভাপতি আমিরুলের পাশে যুবদল-ছাত্রদল নেতৃবৃন্দ Logo কালীগঞ্জে সাধারণ মানুষের চলাচলের পথ অবরুদ্ধ করার অভিযোগ Logo কেশবপুরে জামাইয়ের বিরুদ্ধে শ্বশুর-শাশুড়িকে মারধরের অভিযোগ Logo মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট বাধ্যতামূলক Logo সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনে গুরুত্ব দিচ্ছেন ওসি শামিনুল হক

যশোরে পারিবারিক কলহে কিশোরীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:৪৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • / ৬৪ বার পঠিত

যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের মোবারককাঠি গ্রামে রাবেয়া খাতুন (১৪) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। পারিবারিক কলহের জেরে সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বৃহস্পতিবার (৪ জুন) দুপুর আনুমানিক ১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রাবেয়া খাতুন মোবারককাঠি গ্রামের আয়ুব আলীর মেয়ে।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, পারিবারিক কলহের একপর্যায়ে রাবেয়া নিজ বাড়ির শয়নকক্ষের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। কিছুক্ষণ পর পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে তাকে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে পুলিশ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :

যশোরে পারিবারিক কলহে কিশোরীর আত্মহত্যা

আপডেট সময় : ০৬:৪৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬