ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:৫২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • / ৫২ বার পঠিত

যশোরের বাঘারপাড়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাবিব (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার ঘোপ ছাতিয়ানতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত লাবিব নড়াইল জেলার লোহাগড়া উপজেলার বাবরা গ্রামের ইমরান শেখের ছেলে। সে বর্তমানে বাঘারপাড়ার ঘোপ ছাতিয়ানতলায় তার নানাবাড়িতে অবস্থান করছিল।

পরিবার সূত্রে জানা যায়, সকালে বাড়ির বারান্দায় খেলার সময় একটি টেবিল ফ্যান সংযুক্ত মাল্টিপ্লাগে হাত দিলে শিশুটি বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :

যশোরে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৬:৫২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬