যশোর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা
- আপডেট সময় : ০৯:০০:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
- / ২৩ বার পঠিত

যশোর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) দুপুর ১২টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা সভায় সভাপতিত্ব করেন।
সভায় জেলার সামগ্রিক অপরাধ পরিস্থিতি, আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ, মামলা দায়ের ও নিষ্পত্তির পরিসংখ্যান পর্যালোচনা করা হয়। পাশাপাশি গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলাগুলোর তদন্তের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কার্যক্রম পর্যালোচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাখাওয়াত হোসেন, সহকারী পুলিশ সুপার (মনিরামপুর সার্কেল) ইমদাদুল হক।
এ ছাড়া সভায় সিআইডি যশোর, পিবিআই যশোর, জেলার সব থানার অফিসার ইনচার্জ (ওসি), কোর্ট ইন্সপেক্টর, ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) এবং জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




















