ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

লংমার্চ সফল করতে অভয়নগরে জামায়াতের বিশাল প্রচার মিছিল

অভয়নগর (যশোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:১৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • / ২১ বার পঠিত

আগামী ৩১ অক্টোবর ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করার লক্ষ্যে যশোরের অভয়নগরে বিশাল প্রচার মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে নওয়াপাড়া পীরবাড়ি থেকে মিছিলটি বের হয়।

মিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী অভয়নগর উপজেলা আমির সরদার শরিফ হোসেন। এতে উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি মহিউল ইসলাম, সহ-সেক্রেটারি গোলাম মোস্তফা ও মাওলানা আব্দুল করিম, সমাজসেবা সম্পাদক মাওলানা জহুরুল ইসলাম, উপজেলা মিডিয়া সম্পাদক আশিকুল ইসলাম, নওয়াপাড়া পৌর আমির হাবিবুর রহমান এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন অভয়নগর উপজেলা সভাপতি নুরুল ইসলাম বাবুলসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মিছিল শেষে নেতৃবৃন্দ বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-জ্বালানি ও সার সংকট নিরসন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি রোধ, দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দলীয়করণ বন্ধের দাবিতে আগামী ৩১ অক্টোবর ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চের আয়োজন করা হয়েছে।

তারা বলেন, এসব দাবি বাস্তবায়নে জনসচেতনতা সৃষ্টি এবং লংমার্চ সফল করতে অভয়নগরে প্রচার মিছিল করা হয়েছে। কর্মসূচিতে সংগঠনের নেতাকর্মীরা অংশ নিয়ে লংমার্চের পক্ষে প্রচারণা চালান।

ট্যাগস :

লংমার্চ সফল করতে অভয়নগরে জামায়াতের বিশাল প্রচার মিছিল

আপডেট সময় : ০৯:১৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬