তালায় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
- আপডেট সময় : ০৪:২৯:০২ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
- / ৩৪ বার পঠিত

সাতক্ষীরার তালা উপজেলায় ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ নভেম্বর) সকাল ১০টায় তালা উপজেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা-কলারোয়া আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ। জান্নাতুল আফরোজ স্বর্ণার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম, পাটকেলঘাটা থানার ওসি তোফাজ্জেল হোসেন, তালা মহিলা ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রহমান এবং তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি বাবু মৃণাল কান্তি রায়।
এ সময় আরও উপস্থিত ছিলেন তালা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জোয়াদ্দার ফারুক হোসেন, তালা উপজেলা যুব জামায়াতের সভাপতি মুস্তাফিজুর রহমান (রিন্টু) এবং উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন।
অনুষ্ঠানে তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আকবর হোসেন, সহসভাপতি ও যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাঈদসহ স্থানীয় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন জাহিদুল ইসলাম জাহিদ, মীর মিল্টন, জমির উদ্দীন, আবু সাঈদ, ইমরান হোসেন, ফয়সাল, মিজানুর রহমান, জ্যেষ্ঠ সাংবাদিক জুলফিকার রায়হান ও মোতাহিরুল হক শাহিন। আলোচনা সভাটি যৌথভাবে সঞ্চালনা করেন রমেন্দু বাছাড় ও সন্ন্যাসী মণ্ডল।
সভায় বক্তারা বলেন, সমবায় হচ্ছে পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের একটি কার্যকর মাধ্যম। সমবায়ের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন, উৎপাদন বৃদ্ধি এবং গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন সম্ভব। দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতিতে সমবায় আন্দোলনকে আরও শক্তিশালী ও গতিশীল করার ওপরও গুরুত্বারোপ করেন তাঁরা।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গসংগঠনের নেতাকর্মী, সমবায় সমিতির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।





















