সতীঘাটা বাহিরমল্লিক গ্রামের নওশের আলী মন্টু স্যার এর ইন্তেকাল
- আপডেট সময় : ০২:৫৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
- / ৩৫ বার পঠিত

যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ০৫ ওয়ার্ড বাহিরমল্লিক গ্রামের নওশের আলী মন্টু স্যার ( ৮৫) ইন্তেকাল করেছেন। ( ইন্না লিল্লাহি ওয়া – ইন্না ইলাইহি রাজিউন)। তিনি সদর উপজেলার সতীঘাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনিরুজ্জামান এর পিতা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোর রাত আনুমানিক ৪:৩০ মিনিটে নিজ বাড়ীত চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
পরিবার সুত্রে জানাযায়, নওশের আলী মন্টু স্যার ১৪ দিন ধরে অসুস্থতা ভুগছিলেন। বুধবার দিনে তিনি মারাত্মক অসুস্থ হয়ে পড়লে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর রাত আনুমানিক ৪:৩০ মিনিটে নিজ বাড়িতে মারা যান। মৃত্যুকালে স্ত্রী, তিন ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্নীয়-স্বজন রেখে যান।
তার মৃত্যুর খবর শুনে বৃহস্পতিবার সকালে তাকে এক নজর দেখতে বাহিরমল্লিক গ্রামে ছুটে যান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা।
এদিন দুপুর ১২ টার সময় নিজ গ্রামে বাহিরমল্লিক জামে মসজিদের সামনে মরহুমের জানাজা শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও উপস্থিত সকলে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
মরহুমের নামাজের জানাজার পড়ান হাফেজ মাওলানা শাকিল আহমেদ ও মোনাজাত পরিচালনা করেন, সতীঘাটা ক্যাডেট মাদ্রাসার মুহতামিম অজিহুর রহমান।

























