ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo যশোর আদালত চত্বরে চারটি ককটেল বিস্ফোরণ মামলায় আটক ৯ Logo যশোরে পুলিশের ৫৪ চেকপোস্টে তল্লাশি, ৩২ মোটরসাইকেল জব্দ Logo নির্বাচিত হলে শাসক নয়, সেবক হিসেবে কাজ করবো : রাদমির Logo যশোর ২৫০ শয্যা হাসপাতালে চালু হচ্ছে কিডনি ডায়ালাইসিস ইউনিট Logo যশোরে বিদ্রোহী সাহিত্য পরিষদের নজরুল উৎসবের থিম উন্মোচন Logo তালায় মামলা চলমান অবস্থায় গাছ কাটার অভিযোগ, উত্তেজনা চরমে Logo আশাশুনিতে পল্লী চিকিৎসক সালাম বিশ্বাসের পিতার ইন্তেকাল Logo বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের নতুন ইনচার্জ কাজী শহিদুল ইসলাম Logo চিনাটোলায় আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল Logo যশোরে বোমা হামলা ও নৈরাজ্যের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

সান্তাহার পৌরসভা থেকে বিদায় নিলেন প্রশাসক মাসুমা বেগম

সজীব হাসান, আদমদীঘি (বগুড়া)
  • আপডেট সময় : ০৬:৩৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • / ৪২ বার পঠিত

বদলিজনিত কারণে বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌরসভার প্রশাসকের দায়িত্ব থেকে বিদায় নিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম। বুধবার (১১ নভেম্বর) বিকেলে পৌরসভার সভাকক্ষে তাঁকে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

২০২৫ সালের ৫ নভেম্বর আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদানের পর অতিরিক্ত দায়িত্ব হিসেবে তিনি সান্তাহার পৌরসভার প্রশাসকের দায়িত্ব পান। ২৮ অক্টোবর তাঁকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। তার বাড়ি চট্টগ্রাম জেলায়। দায়িত্ব পালনকালে তিনি সততা, নিষ্ঠা ও সুনামের সঙ্গে পৌরসভার বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেন।

দীর্ঘ এক বছর ছয় দিন দায়িত্ব পালনের পর বদলিজনিত কারণে তাঁকে বিদায় জানানো হয়। বিদায় উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সান্তাহার পৌরসভার সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান তালুকদার।

অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সুলতান মাহমুদ ও পৌরসভার কর নির্ধারক শফিউল আলম জেমস। এ সময় পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদায়ী প্রশাসক মাসুমা বেগমের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। বিদায়ী বক্তব্যে মাসুমা বেগম বলেন, দায়িত্ব পালনকালে সততা ও নিষ্ঠার সঙ্গে জনসেবা দেওয়ার চেষ্টা করেছেন। পৌরবাসীকে হয়রানিমুক্ত সেবা দেওয়া এবং তাঁদের সমস্যা সমাধান করাই ছিল তাঁর মূল লক্ষ্য।

এ কাজে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও এলাকাবাসীর সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে তিনি বলেন, বদলি চাকরিরই অংশ। তবে এলাকার মানুষের ভালোবাসা অর্জনই তাঁর বড় প্রাপ্তি। এ সময় তিনি নিজের ও পরিবারের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

ট্যাগস :

সান্তাহার পৌরসভা থেকে বিদায় নিলেন প্রশাসক মাসুমা বেগম

আপডেট সময় : ০৬:৩৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬