চৌগাছায় যৌথ অভিযানে ১৪৭ বোতল ফেয়ারডিল উদ্ধার
- আপডেট সময় : ০৬:২১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
- / ৫৩ বার পঠিত

যশোরের চৌগাছায় যৌথ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১৪৭ বোতল ফেয়ারডিল উদ্ধার করেছে এসআরবি-৬ ও ৪৯ বিজিবি। শুক্রবার (১৩ নভেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার বর্ণি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি-৬, সিপিসি-৩, যশোর ও ৪৯ বিজিবির আন্দুলিয়া বিওপির যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়। এ সময় বর্ণি এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১৪৭ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করা হয়। এ ঘটনায় চৌগাছা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে উদ্ধার করা আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-৬, সিপিসি-৩, যশোরের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইমামীম মুবীন সরকার সুমন জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে এসআরবি ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করছে। নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণসহ গুরুতর অপরাধে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।






















