ঢাকা ১২:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo যশোর আদালত চত্বরে চারটি ককটেল বিস্ফোরণ মামলায় আটক ৯ Logo যশোরে পুলিশের ৫৪ চেকপোস্টে তল্লাশি, ৩২ মোটরসাইকেল জব্দ Logo নির্বাচিত হলে শাসক নয়, সেবক হিসেবে কাজ করবো : রাদমির Logo যশোর ২৫০ শয্যা হাসপাতালে চালু হচ্ছে কিডনি ডায়ালাইসিস ইউনিট Logo যশোরে বিদ্রোহী সাহিত্য পরিষদের নজরুল উৎসবের থিম উন্মোচন Logo তালায় মামলা চলমান অবস্থায় গাছ কাটার অভিযোগ, উত্তেজনা চরমে Logo আশাশুনিতে পল্লী চিকিৎসক সালাম বিশ্বাসের পিতার ইন্তেকাল Logo বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের নতুন ইনচার্জ কাজী শহিদুল ইসলাম Logo চিনাটোলায় আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল Logo যশোরে বোমা হামলা ও নৈরাজ্যের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

নির্বাচিত হলে শাসক নয়, সেবক হিসেবে কাজ করবো : রাদমির

আব্দুর রশিদ, সাতক্ষীরা
  • আপডেট সময় : ০৯:৪৯:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • / ২৬ বার পঠিত

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের প্রচার-প্রচারণা জমে উঠছে। এরই ধারাবাহিকতায় মোটরসাইকেল শোভাযাত্রা, গণসংযোগ ও ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেছেন সাতক্ষীরা সদরের আলিপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সামির সোয়েব রাদমির।

গণসংযোগকালে তিনি স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের সঙ্গে দোয়া ও সমর্থন চেয়ে কুশল বিনিময় করছেন এবং স্থানীয়দের সুখ-দুঃখ, বিভিন্ন সমস্যা ও উন্নয়ন সংক্রান্ত প্রত্যাশার কথা শোনেন। শুক্রবার (১৩ নভেম্বর) বিকালে সাতক্ষীরা সদরের ৭নং আলিপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে আসন্ন ইউপি নির্বাচন-২০২৭ উপলক্ষে নির্বাচনী গণসংযোগ ও মতবিনিময় করেছেন।

গণসংযোগ ও মতবিনিময়কালে ইউপি চেয়ারম্যান প্রার্থী সামির সোয়েব রাদমির বলেন, আমার একমাত্র অভিভাবক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০৬ সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক এবং আলিপুর ইউনিয়নের বারবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান জননেতা ও জনসেবক আলহাজ্ব মো. আব্দুর রউফ আমার দাদুর অনুপ্রেরণা ও আদর্শ ধারণ করে আমি মাঠে ময়দানে গণমানুষের সেবায় কাজ করে চলেছি। নির্বাচিত হলে আমি শাসক নয়, জনগণের সেবক হতে চায়। জাতীয়তাবাদী দল বিএনপি হল উন্নয়নের সরকার।

সেবামুখী, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ইউনিয়ন পরিষদ গঠনের প্রত্যয় ব্যক্ত করে চেয়ারম্যান পদপ্রার্থী বলেন, ২০১১ সালে গুম হওয়া আমার পিতা আবু সেলিম তিনি জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতি করেছেন, পরিবারের আদর্শ, মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মমতাময়ী মা মরহুমা বেগম খালেদা জিয়ার আদর্শে গড়া দল বিএনপি।

তিনি আরো বলেন, আমি ইউপি চেয়ারম্যান নির্বাচিত হলে আলিপুর ইউনিয়ন পরিষদের প্রতিটি কাজ হবে জনসম্পৃক্ত ও জবাবদিহিতামূলক। গ্রামীণ রাস্তাঘাট সংস্কারের পাশাপাশি কৃষকদের সার, বীজ ও সেচ সুবিধা নিশ্চিত করে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে আমার। বেকার যুবকদের দক্ষতা বৃদ্ধি, খেলাধুলায় উৎসাহ দেওয়া ও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র্রক সক্রিয় করে সাধারণ মানুষের দোরগোড়ায় মাতৃ ও শিশুস্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়াই আমার প্রধান লক্ষ্য।

তিনি বলেন, আমার ইউনিয়নের মানুষের সার্বিক নিরাপত্তা জোরদার করাসহ মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করে আমি ইউনিয়ন জুড়ে গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন ও কমিউনিটি পুলিশিং জোরদার করবো। সামাজিক সুরক্ষায় বয়স্ক ও বিধবা ভাতার সঠিক তালিকা প্রণয়ন করে প্রকৃত সুবিধাভোগীদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার বিষয়ে আমি দৃঢ় প্রতিজ্ঞ।

রাদমির বলেন, আমি ঐতিহ্যবাহী আলিপুর ইউনিয়নকে একটি উন্নত ও শিক্ষিত মডেল ইউনিয়ন করতে চায় এবং আমার দাদু আলহাজ্ব আব্দুর রউফের অসমাপ্ত উন্নয়ন কাজ শেষ করতে চায়। তাই আমাকে আলিপুর ইউপি চেয়ারম্যান পদে আপনাদের দোয়া ও ভালোবাসা এবং মহামূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করুন এবং আপনাদের সেবা করার সুযোগ দিন। আপনাদের দোয়া ও ভালোবাসা থাকলে ইনশাআল্লাহ আমি বিপুল ভোটে জয়লাভ করবো। উন্নয়ন ও ভালোবসা দিয়ে আপনাদের ঋণ শোধ করার আপ্রাণ চেষ্টা করবো ইনশাআল্লাহ।

ট্যাগস :

নির্বাচিত হলে শাসক নয়, সেবক হিসেবে কাজ করবো : রাদমির

আপডেট সময় : ০৯:৪৯:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬