ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিকরগাছায় টাকা-পয়সার বিরোধে যুবককে কুপিয়ে আহত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:৪৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • / ৬৫ বার পঠিত

যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নের বারবাকপুর এলাকায় টাকা-পয়সা নিয়ে বিরোধের জেরে রাজীব হোসেন (৩৬) নামে এক ব্যক্তিকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৪ জুন) দুপুর আনুমানিক ১২টার দিকে বারবাকপুর হাটখোলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত রাজীব হোসেন বারবাকপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাটি বহনকারী একটি ট্রাক্টর দাঁড় করিয়ে টাকা দাবি করাকে কেন্দ্র করে রাজীব হোসেনের সঙ্গে কয়েকজনের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে বিরোধের জেরে শাওন (২৫), সাগর (২৮) ও রিয়াজ (২৬) নামে তিন ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। তারা সবাই বারবাকপুর গ্রামের বাসিন্দা।

গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন রাজীব হোসেনকে উদ্ধার করে প্রথমে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

বর্তমানে তিনি যশোর জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ট্যাগস :

ঝিকরগাছায় টাকা-পয়সার বিরোধে যুবককে কুপিয়ে আহত

আপডেট সময় : ০৬:৪৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬