ঢাকা ১২:৫১ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo শার্শায় আপন দাদার বিরুদ্ধে তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ Logo ঐক্য, সম্প্রীতি ও উন্নয়ন সবার আগে রামনগর ইউনিয়ন: রাজু আহমেদ Logo মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে ছাত্রী নির্যাতনের অভিযোগ ভিত্তিহীন দাবি Logo ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ Logo অভয়নগরে জামায়েত ইসলামীর লং মার্চের প্রস্তুতি সভা Logo যশোর সীমান্তে ৪ লাখ টাকার মদ ও চোরাচালানি পণ্য জব্দ Logo যশোরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাছের ডাল কেটে বিক্রির অভিযোগ Logo ডেঙ্গু আক্রান্ত কৃষকদল সভাপতি আমিরুলের পাশে যুবদল-ছাত্রদল নেতৃবৃন্দ Logo কালীগঞ্জে সাধারণ মানুষের চলাচলের পথ অবরুদ্ধ করার অভিযোগ Logo কেশবপুরে জামাইয়ের বিরুদ্ধে শ্বশুর-শাশুড়িকে মারধরের অভিযোগ
মাদক সেবনের ভিডিও ভাইরাল

নরেন্দ্রপুর ইউনিয়নের ০৮ নং ওয়ার্ড সেচ্ছাসেবক দলের সভাপতি বহিষ্কার

বেলাল হোসেন বনি
  • আপডেট সময় : ০৯:৩৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • / ৪৭ বার পঠিত

যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সেচ্ছাসেবক দলের সভাপতি মহিউদ্দিন নাহিদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। নরেন্দ্রপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের যুগ্ন-আহবায়ক হাবিবুল্লাহ বিশ্বাস স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জনানো হয় দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকায় দল থেকে বহিষ্কার করা হয়েছে।

এবিষয়ে জানতে চাইলে নরেন্দ্রপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক ইমামুল ইসলাম তুহিন জানান, সম্প্রতি ওয়ার্ড সেচ্ছাসেবক দলের আহবায়ক নাহিদের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতা সহ দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজের প্রমান পাওয়া যায় যে কারনে নাহিদকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে এবং নাহিদের কোন অপকর্মের দায় দল নিবে না। দলীয় সকল পর্যায়ে নেতাকর্মীদের নাহিদের সাথে যোগাযোগ না রাখার বিষয়ে সতর্ক করা হয়।

নরেন্দ্রপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড গোপালপুর ও আশেপাশের খোজ নিলে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান নাহিদের মাদক ও সন্ত্রাসী কর্মকান্ডে অতিষ্ঠ এলাকাবাসী। মাদক সেবন ও মাদক ব্যবসার সাথেও জড়িত নাহিদ সরকার দলীয় নেতা হওয়ায় কেউ মুখ খুলতে সাহস পাননা।

সম্প্রতি সেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা নাহিদের মাদক সেবনের একটি ভিডিও ভাইরাল হয়। এই ভিডিও ভাইরালের ঘটনার গোপালপুর গেট সংলগ্ন একটি বাড়িতে নাহিদ ও তার সহযোগীরা হামলা, কয়েকজন নারীকে মারধর ও লুটপাট চালায় বলে স্থানীয় কয়েকটি সূত্র জানিয়েছে।

ভুক্তভোগী কয়েকজন রাতের আধারে বাড়ি ছেড়ে অনত্র চলে যায়। এঘটনায় বাড়ির অন্য বাসিন্দারাও আতংকে আছে বলে সূত্রে জানা গেছে। ওই বাড়ির একজন বাসিন্দা জানান নাহিদ ও তার সহযোগীরা জোর করে আমাদের বাড়িতে নিয়মিত মাদক সেবন করতে আসে আমরা নিষেধ করায় আমাদের সব সময় হুমকি ধামকি দিত। আমরা ভয়ে কিছু বলি না। এঘটনায় নিরাপত্তা চেয়ে ও মাদক সেবীদের আটক ও শাস্তির দাবী জানান।

এ বিষয়ে নরেন্দ্রপুর পুলিশ ফাড়ির ইন্চার্জ মিলন মোল্লা’র কাছে জানতে চাইলে তিনি জানান, স্থানীয় রাজনৈতিক দলের এক নেতার মাদক সেবনের একটি ভিডিও আমাদের নজরে এসেছে। ভিডিওর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, তদন্ত করে দ্রুতই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

মাদক সেবনের ভিডিও ভাইরাল

নরেন্দ্রপুর ইউনিয়নের ০৮ নং ওয়ার্ড সেচ্ছাসেবক দলের সভাপতি বহিষ্কার

আপডেট সময় : ০৯:৩৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬