শার্শায় আপন দাদার বিরুদ্ধে তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
- আপডেট সময় : ১১:২১:০৮ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
- / ৮ বার পঠিত

যশোরের শার্শা উপজেলায় তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার আপন দাদা নূর আহমদের (৮৫) বিরুদ্ধে। গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলার বালুন্ডা গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে শিশুটি যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে নিজ বাড়ির একটি কক্ষে শিশুটিকে নিয়ে গিয়ে ধর্ষণ করেন বলে নূর আহমদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। পরে বিষয়টি জানাজানি হলে শিশুটিকে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন শিশুটির মা আমেনা খাতুন। পরে তাকে যশোর জেনারেল হাসপাতালে এনে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। ঘটনাটি নিয়ে এলাকায় উদ্বেগের সৃষ্টি করেছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, শিশুটি বর্তমানে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের গাইনি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, ঘটনাটি নিয়ে পুলিশ কাজ করছে। অভিযোগের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।






















