ঢাকা ০৮:০২ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে ছাত্রী নির্যাতনের অভিযোগ ভিত্তিহীন দাবি Logo ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ Logo অভয়নগরে জামায়েত ইসলামীর লং মার্চের প্রস্তুতি সভা Logo যশোর সীমান্তে ৪ লাখ টাকার মদ ও চোরাচালানি পণ্য জব্দ Logo যশোরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাছের ডাল কেটে বিক্রির অভিযোগ Logo ডেঙ্গু আক্রান্ত কৃষকদল সভাপতি আমিরুলের পাশে যুবদল-ছাত্রদল নেতৃবৃন্দ Logo কালীগঞ্জে সাধারণ মানুষের চলাচলের পথ অবরুদ্ধ করার অভিযোগ Logo কেশবপুরে জামাইয়ের বিরুদ্ধে শ্বশুর-শাশুড়িকে মারধরের অভিযোগ Logo মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট বাধ্যতামূলক Logo সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনে গুরুত্ব দিচ্ছেন ওসি শামিনুল হক

যশোর সীমান্তে ৪ লাখ টাকার মদ ও চোরাচালানি পণ্য জব্দ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:৪০:৫২ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • / ১১ বার পঠিত

যশোর সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে বিদেশি মদসহ ৪ লাখ ৭ হাজার ৭৫০ টাকা মূল্যের বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২৫ অক্টোবর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধীন বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের (আইসিপি) টহলদল এসব পণ্য জব্দ করে।

জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৪৬ বোতল বিদেশি মদ, ২৭টি শাড়ি, ভারতীয় ওষুধ ৫টি এবং ১৯১টি প্রসাধনসামগ্রী। এসব পণ্যের আনুমানিক মূল্য ৪ লাখ ৭ হাজার ৭৫০ টাকা।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্ত দিয়ে মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য পাচার রোধে বিজিবির বিশেষ পরিকল্পনার আওতায় গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হচ্ছে।

তিনি আরও জানান, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :

যশোর সীমান্তে ৪ লাখ টাকার মদ ও চোরাচালানি পণ্য জব্দ

আপডেট সময় : ০৬:৪০:৫২ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬