ঢাকা ০৯:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যশোর সীমান্তে বিজিবি’র অভিযানে মাদক ও চোরাচালান পণ্য জব্দ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:৫৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • / ২২ বার পঠিত

যশোর সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানের মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২৩ অক্টোবর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধীনস্থ হিজলী ও শাহজাদপুর বিওপি এবং বেনাপোল আইসিপির টহল দল এসব মালামাল জব্দ করে। আটক পণ্যের আনুমানিক মূল্য ৪ লাখ ২৮ হাজার ৪২০ টাকা।

জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ভারতীয় ২৫ বোতল নেশাজাতীয় এসকাফ সিরাপ, ৭ প্যাকেট ঘাসের বীজ, ২৪ প্যাকেট কীটনাশক, ৩৫টি শাড়ি, ৩টি কম্বল, একটি চাদর, ৬ প্যাকেট ফুসকা, ৪ কেজি কিসমিস এবং ১৩৬টি প্রসাধনসামগ্রী।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, মাদকদ্রব্য ও চোরাচালানের মালামাল পাচারকারী চক্রকে আটকের লক্ষ্যে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

তিনি বলেন, এ ধারাবাহিকতায় ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানের মালামাল জব্দ করা হচ্ছে। সীমান্তে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :

যশোর সীমান্তে বিজিবি’র অভিযানে মাদক ও চোরাচালান পণ্য জব্দ

আপডেট সময় : ০৪:৫৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬