ঢাকা ০৪:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শরণখোলায় জুঁই আত্মহত্যা মামলার আসামি মাসুদ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:২৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • / ১৮ বার পঠিত

বাগেরহাটের শরণখোলায় গৃহবধূ শান্তা আক্তার জুঁইয়ের আত্মহত্যার ঘটনায় দায়ের করা মামলার একমাত্র এজাহারভুক্ত আসামি মাসুদ খানকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬, সদর কোম্পানি।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ৮টা ৪০ মিনিটে খুলনা মহানগরীর খানজাহান আলী থানার শিরোমণি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাসুদ খান (৩৫) বাগেরহাটের শরণখোলা উপজেলার রতিয়া রাজাপুর গ্রামের মৃত শাহজাহান খানের ছেলে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে শরণখোলা থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-৬-এর দেওয়া তথ্য অনুযায়ী, শান্তা আক্তার জুঁই (৩০) শরণখোলার রতিয়া রাজাপুর গ্রামের বাসিন্দা এবং কুয়েতপ্রবাসী আনোয়ার হোসেনের স্ত্রী। তাঁদের দাম্পত্য জীবনে ১১ বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, স্বামীর অনুপস্থিতিতে জুঁইয়ের সঙ্গে মাসুদ খানের সম্পর্ক গড়ে ওঠে। গত ৫ অক্টোবর বিয়ের প্রলোভন ও প্রতারণার মাধ্যমে তাঁকে নিয়ে শরণখোলার কদমতলা গ্রামের একটি ভাড়া বাসায় বসবাস শুরু করেন মাসুদ। সেখানে তাঁরা স্বামী-স্ত্রী পরিচয়ে থাকতেন।

পরবর্তী সময়ে মাসুদ বিয়ে করতে অস্বীকৃতি জানান এবং জুঁইকে শারীরিক ও মানসিক নির্যাতন করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এসব ঘটনার পর গত ১৭ অক্টোবর জুঁই আত্মহত্যা করেন বলে মামলার অভিযোগে বলা হয়েছে।

ঘটনার পর মাসুদ আত্মগোপনে ছিলেন। জুঁইয়ের মা শামসুন্নাহার রুনু তাঁর মেয়েকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে শরণখোলা থানায় মামলা করেন।

এসআরবি-৬ জানায়, নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেপ্তারের পাশাপাশি বিভিন্ন চাঞ্চল্যকর অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :

শরণখোলায় জুঁই আত্মহত্যা মামলার আসামি মাসুদ গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:২৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬