ঢাকা ০১:২২ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কালিয়ায় স্থানীয় উদ্ভাবিত প্রযুক্তির প্রদর্শনী ও সেমিনার অনুষ্ঠিত

নড়াইল সংবাদদাতা
  • আপডেট সময় : ০৯:০৯:৪২ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • / ৪৬ বার পঠিত

নড়াইলের কালিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে ‘স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ’ শীর্ষক প্রদর্শনী ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন) উপজেলা প্রশাসন, কালিয়া এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এর যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব ইশরাত জাহান। সভাপতিত্ব করেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল ইসলাম। এ সময় উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শ্রাবন্তী বিশ্বাস, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী, স্থানীয় উদ্ভাবক এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সেমিনারে স্থানীয়ভাবে উদ্ভাবিত বিভিন্ন লাগসই প্রযুক্তির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। পাশাপাশি এসব প্রযুক্তির কার্যকারিতা, ব্যবহার এবং সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আয়োজকরা জানান, স্থানীয় পর্যায়ে উদ্ভাবিত প্রযুক্তির প্রচার-প্রসার, জনসচেতনতা বৃদ্ধি এবং প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের মাধ্যমে টেকসই উন্নয়নকে এগিয়ে নেওয়াই এ আয়োজনের মূল লক্ষ্য।

বক্তারা বলেন, স্থানীয় উদ্ভাবনকে উৎসাহিত করার পাশাপাশি প্রযুক্তিনির্ভর উন্নয়ন নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ আরও জোরদার করা প্রয়োজন।

কালিয়ায় স্থানীয় উদ্ভাবিত প্রযুক্তির প্রদর্শনী ও সেমিনার অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:০৯:৪২ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬