সংবাদ শিরোনাম :
শারদীয় দুর্গোৎসব ঘিরে
পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের যশোরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ১২:২৩:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
- / ১৫ বার পঠিত

শারদীয় দুর্গোৎসব-২০২৬ উপলক্ষে যশোরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করছেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পূজার সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে জেলা পুলিশের এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবার নির্দেশনায় পূজামণ্ডপ পরিদর্শন করছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম, পিপিএম-সেবা এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাখাওয়াত হোসেন।
এ ছাড়া বিভিন্ন থানার অফিসার ইনচার্জরাও নিজ নিজ এলাকার পূজামণ্ডপ পরিদর্শন করছেন। পরিদর্শনকালে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ ও উৎসব নির্বিঘ্নে উদযাপনের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।
শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে জেলা পুলিশ প্রয়োজনীয় নিরাপত্তামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে।
ট্যাগস :























