ঢাকা ০১:০৬ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

দীর্ঘদিন পর উন্নয়নের ছোয়া পেতে যাচ্ছে শামস-উল-হুদা স্টেডিয়াম

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:৩০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৫ বার পঠিত

দীর্ঘদিন ধরে উন্নয়ন ও আধুনিকায়ন থেকে বঞ্চিত যশোরের ঐতিহ্যবাহী শামস-উল-হুদা স্টেডিয়ামের উন্নয়নে ৩৪ কোটি ৪৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে এ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, গত ৩ সেপ্টেম্বর যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালকের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে একটি চিঠি পাঠানো হয়। এর আগে অর্থ বিভাগের সম্মতি পাওয়ার পর প্রকল্পটির ব্যয় সর্বোচ্চ ৩৪ কোটি ৪৫ লাখ টাকার মধ্যে সীমাবদ্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়।

বরাদ্দকৃত অর্থ দিয়ে শামস-উল-হুদা স্টেডিয়ামের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন ও সংস্কারের পাশাপাশি আধুনিকায়নের কাজ করা হবে। এর ফলে দীর্ঘদিন ধরে নানা সীমাবদ্ধতার মধ্যে থাকা স্টেডিয়ামটি নতুন রূপ পাবে বলে আশা করছেন ক্রীড়াঙ্গনের সংশ্লিষ্টরা।

এদিকে, স্টেডিয়ামের উন্নয়নে অর্থ বরাদ্দের খবরকে স্বাগত জানিয়েছেন যশোরের ক্রীড়াঙ্গনের সঙ্গে সংশ্লিষ্টরা। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত তার ফেসবুক পোস্টে এ বরাদ্দের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

যশোর জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য ও সাবেক ক্রিকেটার মাহতাব নাসির পলাশ বলেন, ‘দীর্ঘদিন পর স্টেডিয়ামের উন্নয়নে বড় ধরনের বরাদ্দ পাওয়ায় যশোরের ক্রীড়াঙ্গনে নতুন করে আশার সৃষ্টি হয়েছে। এ উদ্যোগের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।’

ক্রীড়াঙ্গনের সংশ্লিষ্টদের প্রত্যাশা, বরাদ্দের অর্থ যথাযথভাবে কাজে লাগিয়ে দ্রুত সময়ের মধ্যে উন্নয়ন ও আধুনিকায়নের কাজ সম্পন্ন করা হলে শামস-উল-হুদা স্টেডিয়ামটি যশোরের ক্রীড়া অবকাঠামোয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।

ট্যাগস :

দীর্ঘদিন পর উন্নয়নের ছোয়া পেতে যাচ্ছে শামস-উল-হুদা স্টেডিয়াম

আপডেট সময় : ০৯:৩০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬