সংবাদ শিরোনাম :
যশোরে ডিবির অভিযানে গাঁজাসহ যুবক আটক
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ১০:৫৮:১১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
- / ১৯ বার পঠিত

যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ বাপ্পি শেখ (৩৫) নামে এক যুবককে আটক করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বেলা ১১টা ১০ মিনিটে যশোরের কোতোয়ালী থানাধীন ৪ নম্বর নওয়াপাড়া ইউনিয়নের তরফ নওয়াপাড়া গ্রামে এ অভিযান চালানো হয়।
ডিবি পুলিশ জানায়, এসআই (নিঃ) শেখ হাদীউজ্জামানের নেতৃত্বে একটি দল শেখ মাসুদ রানার মালিকানাধীন বাড়িতে অভিযান চালায়। ওই বাড়ির ভাড়াটিয়া বাপ্পি শেখের বসবাসরত বাড়ির উঠান থেকে তাকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে ১ কেজি অবৈধ গাঁজা উদ্ধার করা হয়। আটক বাপ্পি শেখ তরফ নওয়াপাড়া গ্রামের বাসিন্দা। তার পিতা মৃত নারায়ণ চন্দ্র সাহা ও মাতা মৃত কনক সাহা।
পুলিশ জানায়, আটক আসামিকে বুধবার আদালতে পাঠানো হয়েছে।
ট্যাগস :

























