ঢাকা ০১:০৬ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

যশোরে দুই খাবার প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:৫২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৪ বার পঠিত

যশোর শহরের জামতলা সাদেক মিষ্টান্ন ভান্ডারের কারখানা ও দড়াটানা এলাকার বটতলা হোটেলে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশ ও বিভিন্ন অনিয়মের কারণে প্রতিষ্ঠান দুটিকে পৃথকভাবে মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে স্বাস্থ্যবিধি ও নিরাপদ খাদ্যসংক্রান্ত নিয়ম মেনে চলার জন্য প্রতিষ্ঠান মালিকদের সতর্ক করা হয়।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশীষ কুমার দাস ও শামিউল আলমের সমন্বয়ে গঠিত ভ্রাম্যমাণ আদালতের একটি দল এ অভিযান পরিচালনা করে।

আদালত সূত্র জানায়, প্রথমে শহরের ঘোপ জেলরোড এলাকার তরিকুল ইসলামের বাড়ির গলিতে অবস্থিত জামতলা সাদেক মিষ্টান্ন ভান্ডারের কারখানায় অভিযান চালানো হয়। এ সময় কারখানাটিতে অস্বাস্থ্যকর ও স্যাঁতসেঁতে পরিবেশে খাদ্যপণ্য তৈরি, খোলা অবস্থায় মিষ্টি সংরক্ষণসহ বিভিন্ন অনিয়ম দেখতে পান ভ্রাম্যমাণ আদালতের সদস্যরা। এসব অপরাধে প্রতিষ্ঠানটির মালিক শাহাজান কবিরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে দড়াটানা মোড়ের বটতলা হোটেলে অভিযান চালানো হয়। সেখানে হোটেলের রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশসহ বিভিন্ন অসঙ্গতি পাওয়ায় প্রতিষ্ঠানটির মালিক আবুল কালামকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আব্দুর রহমান, সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মহিবুল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে খাবার প্রস্তুত ও পরিবেশনের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি নিশ্চিত করা এবং নিরাপদ খাদ্য আইন ও সংশ্লিষ্ট বিধিবিধান যথাযথভাবে মেনে চলার জন্য প্রতিষ্ঠান দুটির মালিককে নির্দেশনা দেওয়া হয়।

ট্যাগস :

যশোরে দুই খাবার প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

আপডেট সময় : ০৯:৫২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬