ঢাকা ১১:২৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৪১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • / ৩৯ বার পঠিত

শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণমূলক মানসিকতা গড়ে তোলার লক্ষ্যে যশোরে ‘রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি-২০২৬’ আয়োজন করেছে ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটির বার্ষিক কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে কলেজ প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। কর্মসূচিতে প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

আয়োজকেরা জানান, নিজের রক্তের গ্রুপ সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করা এবং জরুরি মুহূর্তে অন্যের জীবন রক্ষায় রক্তদানের মানসিকতা তৈরি করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোরের চেয়ারম্যান জি এম আবু ফয়সল, নির্বাহী সচিব গাউসুল আযম, প্রশাসনিক কর্মকর্তা মোস্তফা কামাল, অধ্যক্ষ সারাফাত হোসেন ও হাসানুজ্জামান। এ ছাড়া প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্ব শুধু পাঠ্যবইয়ের জ্ঞান প্রদানের মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষার্থীদের সুনাগরিক, দায়িত্বশীল ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলাও শিক্ষার অন্যতম উদ্দেশ্য। রক্তের গ্রুপ নির্ণয়ের মতো কর্মসূচি ভবিষ্যতে জরুরি প্রয়োজনে মানুষের জীবন রক্ষায় ভূমিকা রাখতে পারে। পাশাপাশি এটি শিক্ষার্থীদের মধ্যে পরোপকার, সহমর্মিতা ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতে সহায়তা করবে।

অভিভাবক হাবিবুর রহমান বলেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের বাস্তব জীবনের প্রয়োজনীয় বিষয় সম্পর্কে সচেতন করা গুরুত্বপূর্ণ। রক্তের গ্রুপ নির্ণয়ের এ কর্মসূচিকে তিনি সময়োপযোগী উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

অভিভাবক নার্গিস বেগম বলেন, জরুরি মুহূর্তে নিজের রক্তের গ্রুপ জানা না থাকলে সমস্যা তৈরি হতে পারে। রক্তদানের মাধ্যমে মানুষের জীবন বাঁচানো সম্ভব—এ বিষয়ে শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই উদ্বুদ্ধ করা প্রয়োজন।

অভিভাবক হুমায়ুন কবির মিলন বলেন, সন্তানদের ভালো ফলাফল অর্জনের পাশাপাশি ভালো মানুষ হিসেবেও গড়ে ওঠা প্রয়োজন। মানুষের বিপদে পাশে দাঁড়ানো, অসহায় ব্যক্তিকে সহযোগিতা করা এবং সমাজের প্রতি দায়িত্ব পালনের শিক্ষা এ ধরনের কর্মসূচির মাধ্যমে দেওয়া সম্ভব।

অভিভাবকেরা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি নৈতিকতা, মানবিকতা ও সামাজিক সচেতনতা তৈরিতে এমন উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে। ভবিষ্যতেও রক্তদান, বৃক্ষরোপণ, দরিদ্রদের সহায়তা, স্বাস্থ্যসচেতনতা ও অন্যান্য জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান তাঁরা।

ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান জি এম আবু ফয়সল বলেন, শিক্ষার্থীদের দেশ ও সমাজের প্রতি দায়িত্বশীল করে গড়ে তুলতে শিক্ষা কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। ভবিষ্যতেও ধারাবাহিকভাবে এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হবে।

ট্যাগস :

যশোরে শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

আপডেট সময় : ১০:৪১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬