ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নব উদ্দ্যোগে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা Logo সাজা শেষ, তবু দেশে ফেরা হয়নি ৪৫ ভারতীয় বন্দির Logo বিএনপি নেতা মশিউর হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার Logo কেশবপুরে অসুস্থ বাইজিতের পাশে উজ্জ্বল স্মৃতি সংসদ Logo সাত দফা দাবি বাস্তবায়নে অগ্রগতি না হলে এক দফা: মোবারক হোসেন Logo পল্টন ট্র্যাজেডির বিচার নিশ্চিত করার দাবি অধ্যাপক গোলাম রসুলের Logo লং মার্চ সফল করতে বাঘারপাড়ায় জামায়াতের স্বাগত র‍্যালি Logo পল্টন ট্র্যাজেডি দিবসে শার্শায় জামায়াতের আলোচনা সভা ও দোয়া Logo লংমার্চ সফল করতে অভয়নগরে জামায়াতের বিশাল প্রচার মিছিল Logo যশোর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা

পল্টন ট্র্যাজেডি দিবসে শার্শায় জামায়াতের আলোচনা সভা ও দোয়া

শার্শা (যশোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:২০:০৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • / ১৯ বার পঠিত

২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে যশোরের শার্শায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) শার্শা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আবু ইয়াহইয়া। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ ফারুক হাসান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠান পরিচালনা করেন শার্শা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা শফিকুল ইসলাম। এ সময় শার্শা উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক এনামুল হক, শার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আহমাদ আলীসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাধ্যক্ষ ফারুক হাসান বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে জামায়াতে ইসলামীর সমাবেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা বর্বরোচিত হামলা চালিয়ে অসংখ্য নেতাকর্মীকে শহীদ করেছিল বলে তারা দাবি করেন। তিনি দিনটিকে দেশের রাজনৈতিক ইতিহাসের একটি কলঙ্কজনক অধ্যায় হিসেবে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, আগামী ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে সবাইকে সর্বাত্মক প্রস্তুতি নিতে হবে। সরকারের অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে জোরালো সমালোচনা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, জামায়াতে ইসলামী কোনো গৃহপালিত বিরোধী দলের মতো আপসকামিতা করবে না।

আলোচনা সভা শেষে পল্টন ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

ট্যাগস :

পল্টন ট্র্যাজেডি দিবসে শার্শায় জামায়াতের আলোচনা সভা ও দোয়া

আপডেট সময় : ০৯:২০:০৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬