ঢাকা ১১:০০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

পল্টন ট্র্যাজেডির বিচার নিশ্চিত করার দাবি অধ্যাপক গোলাম রসুলের

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:৪৪:১৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • / ২২ বার পঠিত

২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে সংঘটিত রাজনৈতিক সহিংসতার সুষ্ঠু বিচার ও দায়ীদের জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছেন যশোর জেলা জামায়াতে ইসলামীর আমির ও সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল। তিনি বলেছেন, অতীতের রাজনৈতিক সহিংসতার বিচার নিশ্চিত না হলে দেশে গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠা কঠিন হয়ে পড়বে।

বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় প্রেসক্লাব যশোর মিলনায়তনে পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে জেলা জামায়াতে ইসলামী আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক গোলাম রসুল বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে রাজনৈতিক সংঘর্ষে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীসহ বিভিন্ন পক্ষের মানুষ হতাহত হন। ওই ঘটনায় লগি-বৈঠা দিয়ে হামলা চালিয়ে তাঁদের নেতাকর্মীদের হত্যা করা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ওই ঘটনার বিচার ও দায়ীদের জবাবদিহির বিষয়টি গুরুত্বপূর্ণ রয়ে গেছে। রাজনৈতিক মতপার্থক্যের কারণে হত্যা, নির্যাতন কিংবা প্রতিপক্ষকে দমন করার সংস্কৃতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

রাজনীতির উদ্দেশ্য মানুষের অধিকার প্রতিষ্ঠা, নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশকে এগিয়ে নেওয়া উল্লেখ করে জামায়াতের এই নেতা বলেন, রাজনৈতিক পরিচয় নির্বিশেষে প্রত্যেক নাগরিকের জীবনের নিরাপত্তা ও ন্যায়বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করতে হবে।

অতীতের রাজনৈতিক সহিংসতার নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের আইনের আওতায় আনার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থানের সংস্কৃতি প্রয়োজন।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন যশোর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, অধ্যাপক মনিরুল ইসলাম, শাহাবুদ্দিন বিশ্বাস, জেলা কর্মপরিষদের সদস্য আবুল হাশিম রেজা, যশোর সদর উপজেলা আমির অধ্যাপক আশরাফ আলী এবং যশোর শহর আমির মাওলানা ইসমাইল হোসেন।

ট্যাগস :

পল্টন ট্র্যাজেডির বিচার নিশ্চিত করার দাবি অধ্যাপক গোলাম রসুলের

আপডেট সময় : ০৯:৪৪:১৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬