ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo টালিখোলায় প্রয়াত নেতা তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত Logo মরহুম তোফায়েল হকের স্মরণে সাতক্ষীরায় স্মৃতিচারণ ও দোয়া মাহফিল Logo যশোর সীমান্তে ১৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ Logo যশোরে আঁশ তুলা আবাদে বাম্পার ফলনের সম্ভাবনা Logo তরিকুল ইসলাম ছিলেন গণমানুষের কল্যাণে নিবেদিত রাজনীতিবিদ Logo তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে উপশহরে দোয়া ও খাবার বিতরণ Logo যশোরে নানা আয়োজনে তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত Logo বেনাপোলে সাবেক পৌর ছাত্রলীগ নেতা শাকিব গ্রেপ্তার Logo সাতক্ষীরায় দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে ছাদ ঢালাইয়ের উদ্বোধন Logo নড়াইলের চাঞ্চল্যকর নুর আরাফাত হত্যা মামলার আসামি যশোরে গ্রেপ্তার
পিকেট একাদশ চ্যাম্পিয়ন

বাঘারপাড়ায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:২৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • / ৪০ বার পঠিত

যশোরের বাঘারপাড়া উপজেলার ধলগ্রাম ইউনিয়নের অন্তাইখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে কুয়েত প্রবাসী মাসুদ রানা ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ফাইনালে মাগুরা জেলার পাঠুকালী একাদশকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে অভয়নগরের পিকেট একাদশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঘারপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বিল্লাল বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন টুর্নামেন্টের আয়োজক কুয়েত প্রবাসী মাসুদ রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জাকির হোসেন শুহুদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম খোকন এবং উপজেলা ছাত্রদলের সভাপতি নাফিজ ইকবাল ইছা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি জমির বিশ্বাস।

ফাইনাল খেলায় দুই দলের খেলোয়াড়েরা জয়ের লক্ষ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপহার দেন। শেষ পর্যন্ত ২-০ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে অভয়নগরের পিকেট একাদশ। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

কুয়েত প্রবাসী মাসুদ রানার উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এ ধরনের আয়োজন তরুণদের খেলাধুলায় আগ্রহী করার পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারে ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

ট্যাগস :

পিকেট একাদশ চ্যাম্পিয়ন

বাঘারপাড়ায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

আপডেট সময় : ০৯:২৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬