ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ভুয়া সংবাদ’ প্রকাশের অভিযোগ

কেশবপুরে দুই সংবাদকর্মীর বিরুদ্ধে ৫০ লাখ টাকার মানহানি মামলা

কেশবপুর (যশোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৩৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • / ৭৯ বার পঠিত

যশোরের কেশবপুরে সাংবাদিক রুস্তম আলীকে নিয়ে ‘কুখ্যাত সন্ত্রাসী রুস্তম আলী গ্রেফতার’ শিরোনামে সংবাদ প্রকাশের ঘটনায় দৈনিক প্রভাতফেরি ও দৈনিক যশোর বার্তার দুই প্রতিনিধির বিরুদ্ধে ৫০ লাখ টাকার মানহানি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) ভুক্তভোগী সাংবাদিক রুস্তম আলী বাদী হয়ে যশোরের বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কেশবপুর আমলি আদালতে মামলাটি দায়ের করেন। মামলার নম্বর সিআর ৭৩৩/২৬।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, সাংবাদিক রুস্তম আলী দীর্ঘ ২২ বছর ধরে কেশবপুরে সাংবাদিকতা পেশায় নিয়োজিত রয়েছেন। গত ২৮ অক্টোবর যশোর থেকে প্রকাশিত দৈনিক প্রভাতফেরি ও দৈনিক যশোর বার্তা পত্রিকায় তাঁকে নিয়ে ‘কুখ্যাত সন্ত্রাসী রুস্তম আলী গ্রেফতার’ শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়।

বাদীর অভিযোগ, প্রকাশিত সংবাদে তাঁর বিরুদ্ধে নাশকতা, চাঁদাবাজিসহ একাধিক মামলা ও অভিযোগ থাকার কথা উল্লেখ করা হয়েছে। এমনকি তাঁকে চরমপন্থী দলের সদস্য হিসেবেও আখ্যায়িত করা হয়েছে। অথচ এসব তথ্য সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বাস্তবতাবিবর্জিত বলে দাবি করেছেন তিনি। তাঁকে গ্রেফতার করা হয়নি এবং তাঁর বিরুদ্ধে থানায় কোনো মামলা বা অভিযোগ নেই বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।

মামলার অভিযোগে আরও বলা হয়, এ ধরনের সংবাদ প্রকাশের মাধ্যমে তাঁর দীর্ঘদিনের পেশাগত সুনাম ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করা হয়েছে। এতে তিনি সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হয়েছেন এবং আর্থিক ও মানসিক ক্ষতির সম্মুখীন হয়েছেন।

এ ঘটনায় দৈনিক প্রভাতফেরির কেশবপুর প্রতিনিধি মাহাবুবুর রশিদ সবুজ এবং দৈনিক যশোর বার্তার কেশবপুর প্রতিনিধি জেবা খানকে বিবাদী করে ৫০ লাখ টাকার মানহানি মামলা দায়ের করেন সাংবাদিক রুস্তম আলী।

আদালত মামলাটি আমলে নিয়ে অভিযোগের বিষয়ে তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে নির্দেশ দিয়েছেন।

ট্যাগস :

‘ভুয়া সংবাদ’ প্রকাশের অভিযোগ

কেশবপুরে দুই সংবাদকর্মীর বিরুদ্ধে ৫০ লাখ টাকার মানহানি মামলা

আপডেট সময় : ০৫:৩৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬