ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo টালিখোলায় প্রয়াত নেতা তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত Logo মরহুম তোফায়েল হকের স্মরণে সাতক্ষীরায় স্মৃতিচারণ ও দোয়া মাহফিল Logo যশোর সীমান্তে ১৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ Logo যশোরে আঁশ তুলা আবাদে বাম্পার ফলনের সম্ভাবনা Logo তরিকুল ইসলাম ছিলেন গণমানুষের কল্যাণে নিবেদিত রাজনীতিবিদ Logo তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে উপশহরে দোয়া ও খাবার বিতরণ Logo যশোরে নানা আয়োজনে তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত Logo বেনাপোলে সাবেক পৌর ছাত্রলীগ নেতা শাকিব গ্রেপ্তার Logo সাতক্ষীরায় দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে ছাদ ঢালাইয়ের উদ্বোধন Logo নড়াইলের চাঞ্চল্যকর নুর আরাফাত হত্যা মামলার আসামি যশোরে গ্রেপ্তার

তরুণদের মাঝে জার্সি বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী রাজু আহম্মেদ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৫৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • / ৩৯ বার পঠিত

গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা ধরে রাখা এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে যশোর সদর উপজেলার ১১ নম্বর রামনগর ইউনিয়নের পশ্চিম কাজিপুরে একঝাঁক তরুণের মাঝে খেলার জার্সি উপহার দেওয়া হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম কাজিপুর এলাকার তরুণদের হাতে এসব জার্সি তুলে দেওয়া হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষ থেকে এ উপহার দেওয়া হয়।

এ উদ্যোগের সৌজন্যে ছিলেন ১১ নম্বর রামনগর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো. রাজু আহম্মেদ।

গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা একসময় মানুষের বিনোদনের অন্যতম মাধ্যম ছিল। বর্তমানে আধুনিক খেলাধুলার বিস্তারের কারণে অনেক এলাকায় ঐতিহ্যবাহী এ খেলাটি হারিয়ে যেতে বসেছে। এমন পরিস্থিতিতে তরুণদের মাঝে জার্সি বিতরণের উদ্যোগকে স্থানীয় খেলাধুলা ও গ্রামীণ সংস্কৃতি ধরে রাখার একটি ইতিবাচক প্রয়াস হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগ তরুণদের খেলাধুলায় আগ্রহী করে তুলবে এবং গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলার চর্চা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে সহায়ক হবে।

ট্যাগস :

তরুণদের মাঝে জার্সি বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী রাজু আহম্মেদ

আপডেট সময় : ১১:৫৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬