ঢাকা ১০:০৬ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিঃশর্ত মুক্তির দাবিতে সাংবাদিকদের থানা চত্বরে অবস্থান

শার্শায় নাশকতা মামলায় সাংবাদিক আসাদ গ্রেফতার

যশোরের শার্শা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের উপজেলা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদকে নাশকতা মামলায় গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় তার মুক্তির দাবিতে সাংবাদিকরা থানা চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেছেন।

সোমবার (০৮ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত শার্শা থানার সামনে বিভিন্ন গণমাধ্যমকর্মী অবস্থান নিয়ে প্রতিবাদ জানান। এ সময় তারা গ্রেফতারকৃত সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলাকে ‘মিথ্যা ও হয়রানিমূলক’ দাবি করে তার নিঃশর্ত মুক্তির দাবি জানান। অবস্থান কর্মসূচিতে বেনাপোল বন্দর প্রেসক্লাব, শার্শা প্রেসক্লাব, প্রেসক্লাব বেনাপোল, সীমান্ত প্রেসক্লাব ও উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের সদস্যরা অংশ নেন।

সাংবাদিক নেতারা বলেন, একজন প্রবীণ সাংবাদিককে গ্রেফতার করা শুধু ব্যক্তিগত বিষয় নয়, বরং এটি মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত। এ ধরনের ঘটনা সাংবাদিকদের মধ্যে ভীতি সৃষ্টি করে এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ বাধাগ্রস্ত করে।

তারা আরও বলেন, সত্য প্রকাশ ও জনস্বার্থে সংবাদ পরিবেশন কোনো অপরাধ হতে পারে না। অবিলম্বে সাংবাদিক আসাদুজ্জামান আসাদের মুক্তি এবং ভবিষ্যতে সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানি বন্ধের আহ্বান জানান তারা।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ হোসেন বলেন, আসাদুজ্জামান আসাদ উপজেলা আওয়ামী লীগের একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদে ছিলেন। সাম্প্রতিক সময়ে সরকারবিরোধী নাশকতার পরিকল্পনার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি রাজনৈতিক সম্পৃক্ততার বিষয়টি স্বীকার করেছেন বলেও দাবি করেন তিনি।

অন্যদিকে গ্রেফতার সাংবাদিক আসাদুজ্জামান আসাদ বলেন, তিনি ২০২৩ সালের ১৫ এপ্রিল আওয়ামী লীগের পদ থেকে প্রকাশ্যে পদত্যাগ করেন এবং বর্তমানে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন। রাতে বাড়ি থেকে তাকে নিয়ে যাওয়া হয়েছে এবং তার বক্তব্য উপেক্ষা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় স্থানীয়ভাবে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ পুলিশের পদক্ষেপকে সমর্থন করলেও অন্যদিকে নিরপরাধ মানুষকে হয়রানির অভিযোগও তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নিঃশর্ত মুক্তির দাবিতে সাংবাদিকদের থানা চত্বরে অবস্থান

শার্শায় নাশকতা মামলায় সাংবাদিক আসাদ গ্রেফতার

আপডেট সময় : ০৭:৫০:৫৭ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬