ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo যশোরে দুর্গাপূজা উপলক্ষে সম্প্রীতি শোভাযাত্রা Logo বাকশিস সাতক্ষীরা জেলা শাখার নব-নির্বাচিত কমিটির দায়িত্বভার হস্তান্তর Logo খুলনায় ৩৯৪ মণ্ডপে দুর্গাপূজায় এসআরবি’র তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা Logo যশোরে আমগাছ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু Logo শার্শায় গ্যাস ট্যাবলেট সেবনে গৃহবধূর মৃত্যু Logo সাতক্ষীরা বন্ধুসভার সভাপতি মৃত্যুঞ্জয় ও সদস্য শিফাত’র জন্মদিন উদযাপন Logo নড়াইলে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ Logo কেশবপুরে জমি নিয়ে বিরোধ, প্রতিবেশীকে কুপিয়ে জখম Logo সকল অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির প্রতিষ্ঠা হয় মহাসপ্তমীতে Logo বেনাপোলে মুরগির ভ্যান থেকে বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

যশোরে ৮টি ককটেলসদৃশ বোমা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:২৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • / ১৯ বার পঠিত

যশোর শহরের শংকরপুর বালির মাঠ এলাকা থেকে আটটি ককটেল সদৃশ বোমা উদ্ধার করেছে এসআরবি-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল। শুক্রবার (১৬ অক্টোবর) রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব বোমা উদ্ধার করা হয়।

এসআরবির দেওয়া তথ্য অনুযায়ী, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা জোরদার ও অপরাধ দমনে বিশেষ টহল এবং অভিযান পরিচালনার অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। রাত ১টার দিকে যশোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শংকরপুর বালির মাঠ এলাকায় আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি দৌড়ে পালিয়ে যান।

পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে ওই এলাকায় তল্লাশি চালিয়ে আটটি ককটেলসদৃশ বোমা উদ্ধার করা হয়। উদ্ধার করা আলামত বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে।

এসআরবির পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে নিয়মিত মামলা দায়েরের জন্য উদ্ধার করা আলামত যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এসআরবি-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ টহল, চেকপোস্ট ও অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

ট্যাগস :

যশোরে ৮টি ককটেলসদৃশ বোমা উদ্ধার

আপডেট সময় : ০৫:২৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬