ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মরহুম তোফায়েল হকের স্মরণে সাতক্ষীরায় স্মৃতিচারণ ও দোয়া মাহফিল Logo যশোর সীমান্তে ১৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ Logo যশোরে আঁশ তুলা আবাদে বাম্পার ফলনের সম্ভাবনা Logo তরিকুল ইসলাম ছিলেন গণমানুষের কল্যাণে নিবেদিত রাজনীতিবিদ Logo তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে উপশহরে দোয়া ও খাবার বিতরণ Logo যশোরে নানা আয়োজনে তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত Logo বেনাপোলে সাবেক পৌর ছাত্রলীগ নেতা শাকিব গ্রেপ্তার Logo সাতক্ষীরায় দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে ছাদ ঢালাইয়ের উদ্বোধন Logo নড়াইলের চাঞ্চল্যকর নুর আরাফাত হত্যা মামলার আসামি যশোরে গ্রেপ্তার Logo ঝিকরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ শুরু

যশোর সীমান্তে ১৩ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:৩৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • / ২৫ বার পঠিত

যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ১৩ লাখ ৪৩ হাজার ৯৫০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ পণ্যের মধ্যে রয়েছে শাড়ি, কম্বল, চাদর, প্রসাধনসামগ্রীসহ বিভিন্ন পণ্য।

মঙ্গলবার (৩ নভেম্বর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধীন বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি) এলাকায় পরিচালিত চোরাচালানবিরোধী অভিযানে এসব মালামাল আটক করা হয়।

বিজিবি জানায়, অভিযানে ভারতীয় ৭০টি শাড়ি, ১১৪টি কম্বল, ৩৪টি চাদর, ৩ প্যাকেট ফুসকা, ২ কেজি কিসমিস ও ১ হাজার ৩৫৮টি প্রসাধনসামগ্রী জব্দ করা হয়েছে। আটক মালামালের আনুমানিক বাজারমূল্য ১৩ লাখ ৪৩ হাজার ৯৫০ টাকা।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্তে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য পাচারকারী চক্রের বিরুদ্ধে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

তিনি বলেন, এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করা হচ্ছে।

সীমান্তে চোরাচালান প্রতিরোধ, নিরাপত্তা নিশ্চিত করা এবং পাচারকারী চক্রের বিরুদ্ধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ট্যাগস :

যশোর সীমান্তে ১৩ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ

আপডেট সময় : ০৫:৩৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬