ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo টালিখোলায় প্রয়াত নেতা তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত Logo মরহুম তোফায়েল হকের স্মরণে সাতক্ষীরায় স্মৃতিচারণ ও দোয়া মাহফিল Logo যশোর সীমান্তে ১৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ Logo যশোরে আঁশ তুলা আবাদে বাম্পার ফলনের সম্ভাবনা Logo তরিকুল ইসলাম ছিলেন গণমানুষের কল্যাণে নিবেদিত রাজনীতিবিদ Logo তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে উপশহরে দোয়া ও খাবার বিতরণ Logo যশোরে নানা আয়োজনে তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত Logo বেনাপোলে সাবেক পৌর ছাত্রলীগ নেতা শাকিব গ্রেপ্তার Logo সাতক্ষীরায় দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে ছাদ ঢালাইয়ের উদ্বোধন Logo নড়াইলের চাঞ্চল্যকর নুর আরাফাত হত্যা মামলার আসামি যশোরে গ্রেপ্তার
কেশবপুরে আলহাজ্ব আবুল আজাদ

তরিকুল ইসলাম ছিলেন গণমানুষের কল্যাণে নিবেদিত রাজনীতিবিদ

তুহিন হোসেন, কেশবপুর
  • আপডেট সময় : ০৪:৪৩:০০ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • / ৪১ বার পঠিত

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য, সাবেক মন্ত্রী ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বর্ষীয়ান রাজনীতিবিদ প্রয়াত তরিকুল ইসলাম ছিলেন গণমানুষের কল্যাণে নিবেদিত একজন রাজনীতিবিদ। তিনি ছিলেন লৌহমানব এবং যশোরের উন্নয়নের অন্যতম কারিগর। তাঁর হাত ধরেই অনেকের রাজনীতিতে পথচলা শুরু হয়েছে। তিনি সব সময় মানুষের কল্যাণে কাজ করেছেন। এ কারণে তিনি মানুষের অকৃত্রিম ভালোবাসায় সিক্ত হয়েছেন।

বুধবার সকালে যশোরের কেশবপুরে প্রয়াত তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আবুল আজাদ।

কেশবপুর পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল সামাদ বিশ্বাসের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক।

পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম শহীদের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি কুতুব উদ্দিন বিশ্বাস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সুমন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব বাবুল রানা বাবু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজিজুর রহমান আজিজ ও পৌর ছাত্রদলের সদস্যসচিব মনিরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা ওলামা দলের আহ্বায়ক শরিফুল ইসলাম। আলোচনা সভা শেষে প্রয়াত তরিকুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা খলিলুর রহমান।

এ সময় উপজেলা ও পৌর বিএনপি, কেশবপুরের ১১টি ইউনিয়ন বিএনপি এবং দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

কেশবপুরে আলহাজ্ব আবুল আজাদ

তরিকুল ইসলাম ছিলেন গণমানুষের কল্যাণে নিবেদিত রাজনীতিবিদ

আপডেট সময় : ০৪:৪৩:০০ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬