ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নবীন বিসিএস কর্মকর্তাদের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী Logo সাজেক বন্ধ, পর্যটননির্ভর হাজারো মানুষের জীবিকায় অনিশ্চয়তা Logo কেশবপুরে চালককে ছুরিকাঘাত করে ব্যাটারিচালিত ভ্যান ছিনতাই Logo ডুমুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপিত Logo মনিরামপুরে বস্তাবন্দি মরদেহ উদ্ধারের ঘটনায় দুজন গ্রেপ্তার Logo বাঘারপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত Logo বাসুদেব ইউনিয়ন পুনর্বহালের দাবিতে রেললাইন অবরোধ Logo পাইকগাছায় জাপানি প্রযুক্তির পয়ঃবর্জ্য শোধনাগার চালু Logo ঝিকরগাছায় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপি’র সমাবেশ Logo সান্তাহারে আড়াই কোটি টাকায় আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন

ডুমুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপিত

শেখ মাহতাব হোসেন
  • আপডেট সময় : ০৮:৪৩:০৭ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • / ২২ বার পঠিত

“করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার ডুমুরিয়ায় উদযাপিত হয়েছে ৫৫তম জাতীয় সমবায় দিবস ২০২৬। দিনটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য সমবায় র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

রবিবার (৮ নভেম্বর) সকালে উপজেলা কমপ্লেক্স সম্প্রসারিত প্রশাসনিক ভবন চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্য, কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। র‍্যালিটি উপজেলা চত্বরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ সবিতা সরকার।

৫৫তম জাতীয় সমবায় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে ডুমুরিয়া উপজেলায় আয়োজিত কর্মসূচিতে উপজেলা সমবায় খাতের গুরুত্ব তুলে ধরে বলেন যে, দেশের আর্থ-সামাজিক উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করতে সমবায় আন্দোলনের কোনো বিকল্প নেই। তিনি সমবায় সমিতিগুলোকে সম্পূর্ণ স্বচ্ছতা, জবাবদিহি এবং সুশাসনের সাথে পরিচালনার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

তাঁর মতে, সাধারণ মানুষ ও প্রান্তিক জনগোষ্ঠীকে একত্রিত করে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি বৈষম্যহীন ও স্বাবলম্বী সমাজ গঠনে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। উল্লেখ্য, ৫৫তম জাতীয় সমবায় দিবস ২০২৬-এর প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে “করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ।”

স্বাগতম বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান, ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মনিরুজ্জামান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নাজমুল হুদা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা আরিফ হোসেন, উপজেলা আইসিটি কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ ফহরাদ হোসেন, বিএনপির নেতা আব্দুর রব আকুন্জি, সাংবাদিক শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া উপজেলার জনতা সমবায় সমিতির সভাপতি আব্দুল কুদ্দুস, কৃষ্ণপদ দাস, দিপংকর মন্ডল প্রমুখ। সার্বিক সঞ্চালনায় ছিলেন বিপন্ন কুমার মন্ডল।

রুপা দাস বলেন, প্রায় ৫ বছর আগে আমি ডুমুরিয়ার একটি নারী সমবায় সমিতির সাথে যুক্ত হই। তখন নিজের তেমন কোনো পুঁজি ছিল না। সমবায় থেকে সহজ শর্তে ঋণ নিয়ে প্রথমে একটি ক্ষুদ্র পরিসরে নকশিকাথার কাজ শুরু করি। আজ আমার সাথে এলাকার ১০-১২ জন নারী কাজ করছেন।

তিনি আরও বলেন, সমবায় আমার জীবন বদলে দিয়েছে। বসে না থেকে সমবায়ের ছাতার নিচে এসে নিজেদের ভাগ্য পরিবর্তন করুন। একা যা সম্ভব নয়, সমবাবে মিলেমিশে তার চেয়ে বহুগুণ বেশি অর্জন করা সম্ভব।

র‍্যালি শেষে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা দেশের অর্থনীতিতে সমবায়ের ভূমিকা তুলে ধরেন এবং সমবায় আন্দোলনকে আরও গতিশীল করার ওপর গুরুত্ব আরোপ করেন।

ট্যাগস :

ডুমুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপিত

আপডেট সময় : ০৮:৪৩:০৭ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬