সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
যশোর দর্পণ ডেস্ক :
- আপডেট সময় : ০৯:০৩:৫৩ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
- / ১৮ বার পঠিত

নবীন বিসিএস কর্মকর্তাদের ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা ৬টায় সাভারে বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে চার মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে অংশ নেওয়া কর্মকর্তাদের মধ্যে মেধা ও সাফল্যের ভিত্তিতে শীর্ষ ১০ জনের হাতে সনদ তুলে দেন প্রধানমন্ত্রী। পরে নবীন বিসিএস কর্মকর্তাদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রী নবীন কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, দায়িত্বশীলতা ও জনসেবার মানসিকতা নিয়ে কর্মক্ষেত্রে কাজ করার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন।
ট্যাগস :
























