শালিখায় কার্তেনী পূজা উপলক্ষে পুলিশের বিশেষ মহড়া
- আপডেট সময় : ০৭:৩৪:০৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
- / ২৫ বার পঠিত

আসন্ন কার্তেনী পূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে মাগুরার শালিখায় বিশেষ মহড়া ও মন্দির পরিদর্শন করেছে থানা পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) শালিখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশিকুর রহমানের নেতৃত্বে এ মহড়া অনুষ্ঠিত হয়। মহড়াটি শালিখা থানা থেকে শুরু হয়ে উপজেলার আড়পাড়া, চুকিনগর, বরইচারা সহ বিভিন্ন এলাকার পূজামণ্ডপ পরিদর্শনের মধ্য দিয়ে শেষ হয়।
এ সময় শালিখা থানার এসআই একরামুল হুদা, এসআই মনিরুজ্জামান, এসআই ফজলুর রহমান, এএসআই সুব্রত কুমার দাস, এএসআই রবিউল ইসলামসহ থানার অন্যান্য পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
মন্দির পরিদর্শনকালে ওসি মো. আশিকুর রহমান পূজামণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। এ সময় পূজা শান্তিপূর্ণভাবে উদ্যাপন, মন্দিরের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় করণীয় বিষয়ে আলোচনা হয়।
ওসি মো. আশিকুর রহমান জানান, আসন্ন কার্তেনী পূজা নির্বিঘ্নে উদ্যাপন এবং সকল ধর্মাবলম্বীর নিরাপত্তা নিশ্চিত করতে শালিখা থানা পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। পূজামণ্ডপের নিরাপত্তায় প্রয়োজনীয় পুলিশি ব্যবস্থা গ্রহণ করা হবে।






















