ঢাকা ১২:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo যশোর আদালত চত্বরে চারটি ককটেল বিস্ফোরণ মামলায় আটক ৯ Logo যশোরে পুলিশের ৫৪ চেকপোস্টে তল্লাশি, ৩২ মোটরসাইকেল জব্দ Logo নির্বাচিত হলে শাসক নয়, সেবক হিসেবে কাজ করবো : রাদমির Logo যশোর ২৫০ শয্যা হাসপাতালে চালু হচ্ছে কিডনি ডায়ালাইসিস ইউনিট Logo যশোরে বিদ্রোহী সাহিত্য পরিষদের নজরুল উৎসবের থিম উন্মোচন Logo তালায় মামলা চলমান অবস্থায় গাছ কাটার অভিযোগ, উত্তেজনা চরমে Logo আশাশুনিতে পল্লী চিকিৎসক সালাম বিশ্বাসের পিতার ইন্তেকাল Logo বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের নতুন ইনচার্জ কাজী শহিদুল ইসলাম Logo চিনাটোলায় আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল Logo যশোরে বোমা হামলা ও নৈরাজ্যের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

তরিকুল ইসলামের স্মরণসভা সফল করতে কেশবপুরে প্রস্তুতি সভা

তুহিন হোসেন, কেশবপুর
  • আপডেট সময় : ১০:২৬:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • / ৪৬ বার পঠিত

দক্ষিণবঙ্গের উন্নয়নের কারিগর, সাবেক মন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য প্রয়াত তরিকুল ইসলামের স্মরণসভা সফল করার লক্ষ্যে যশোরের কেশবপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে কেশবপুরে দলীয় কার্যালয়ে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের যৌথ উদ্যোগে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজিজুর রহমান আজিজের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর জেলা ছাত্রদলের সদস্য সচিব শাহ নেওয়াজ ইমরান।

সভায় আরও বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান, পৌর ছাত্রদলের সদস্য সচিব মনিরুল ইসলাম, কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান এবং উপজেলা ছাত্রদলের সদস্য আশরাফুজ্জামান রুমি প্রমুখ।

এ সময় যশোর জেলা ছাত্রদলের সদস্য শিবলী হাসান অমিত, শরিফুল হাসান রিংকু, আলমগীর হোসেন লিটনসহ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় প্রয়াত তরিকুল ইসলামের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মরণসভা সফল ও সুশৃঙ্খলভাবে আয়োজনের লক্ষ্যে সাংগঠনিক প্রস্তুতি এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে আলোচনা করা হয়।

ট্যাগস :

তরিকুল ইসলামের স্মরণসভা সফল করতে কেশবপুরে প্রস্তুতি সভা

আপডেট সময় : ১০:২৬:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬