ঢাকা ১১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সুজনের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নড়াইলে মানববন্ধন ও আলোচনা সভা

রিপন বিশ্বাস, নড়াইল
  • আপডেট সময় : ০৬:৪১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • / ৩০ বার পঠিত

‘খুন-ধর্ষণ-নিপীড়ন ও সহিংসতামুক্ত মানবিক সমাজ চাই, দুর্নীতি-দুর্বৃত্তায়ন ও সাম্প্রদায়িকতামুক্ত জনকল্যাণমুখী রাজনীতি চাই’ এই প্রতিপাদ্য সামনে রেখে সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে।

এ উপলক্ষে বুধবার (১২ নভেম্বর) সকাল ১১টায় নড়াইল জেলা শাখার উদ্যোগে সংগঠনের কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুজন নড়াইল জেলা কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মো. মাহাফুজুর রহমান লাবু, সহসভাপতি ও আশার আলো ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আফরোজা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংবাদিক মো. সাজ্জাদ আলম খান সজল, দপ্তর সম্পাদক এ.এইচ. ফুয়াদ জিলানী, নির্বাহী সদস্য সাংবাদিক স্বপন কুমার দাস ও রিপন বিশ্বাসসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, গত ২৪ বছর ধরে সুজন দেশে গণতন্ত্র, সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহি, নাগরিক অধিকার ও নির্বাচন ব্যবস্থার উন্নয়নে কাজ করে যাচ্ছে। একটি গণতান্ত্রিক, মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় আইনের শাসন, স্বাধীন বিচারব্যবস্থা, মানবাধিকার সুরক্ষা, দুর্নীতি প্রতিরোধ এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা নিশ্চিত করা জরুরি।

তাঁরা আরও বলেন, সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ। তাই খুন, ধর্ষণ, নিপীড়ন ও সহিংসতামুক্ত মানবিক সমাজ গঠনের পাশাপাশি দুর্নীতি, দুর্বৃত্তায়ন ও সাম্প্রদায়িকতামুক্ত জনকল্যাণমুখী রাজনীতি প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

ট্যাগস :

সুজনের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নড়াইলে মানববন্ধন ও আলোচনা সভা

আপডেট সময় : ০৬:৪১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬