ঢাকা ১২:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo যশোর আদালত চত্বরে চারটি ককটেল বিস্ফোরণ মামলায় আটক ৯ Logo যশোরে পুলিশের ৫৪ চেকপোস্টে তল্লাশি, ৩২ মোটরসাইকেল জব্দ Logo নির্বাচিত হলে শাসক নয়, সেবক হিসেবে কাজ করবো : রাদমির Logo যশোর ২৫০ শয্যা হাসপাতালে চালু হচ্ছে কিডনি ডায়ালাইসিস ইউনিট Logo যশোরে বিদ্রোহী সাহিত্য পরিষদের নজরুল উৎসবের থিম উন্মোচন Logo তালায় মামলা চলমান অবস্থায় গাছ কাটার অভিযোগ, উত্তেজনা চরমে Logo আশাশুনিতে পল্লী চিকিৎসক সালাম বিশ্বাসের পিতার ইন্তেকাল Logo বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের নতুন ইনচার্জ কাজী শহিদুল ইসলাম Logo চিনাটোলায় আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল Logo যশোরে বোমা হামলা ও নৈরাজ্যের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের ঘোষণা

যশোর ২৫০ শয্যা হাসপাতালে চালু হচ্ছে কিডনি ডায়ালাইসিস ইউনিট

শফিকুল ইসলাম, যশোর
  • আপডেট সময় : ০৯:৩৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • / ৩৩ বার পঠিত

যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে কিডনি ডায়ালাইসিস ইউনিট চালুর ঘোষণা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। একই সঙ্গে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের (সিসিইউ) পূর্ণাঙ্গ কার্যক্রম আগামী বছরের জুন মাসে চালুর পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি। সিসিইউ চালুর পরপরই কিডনি ডায়ালাইসিস ইউনিট চালুর উদ্যোগ নেওয়া হবে।

শুক্রবার (১৩ নভেম্বর) যশোর সদর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে দুস্থ-অসহায় পরিবার এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মধ্যে এককালীন অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সাধারণ মানুষ যাতে সরকারি ব্যবস্থাপনায় কিডনি ডায়ালাইসিসের সুবিধা পান, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। অর্থের অভাবে কোনো মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হবেন না। একইভাবে অর্থাভাবে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হবে না, এটি নিশ্চিত করতে চায় সরকার।

সার বিতরণে অনিয়মের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, সুষ্ঠু ও স্বচ্ছভাবে সার বিতরণ নিশ্চিত করতে সার ও বীজ মনিটরিং কমিটি পুনর্গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। সার বিতরণে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না। এ ক্ষেত্রে ডিলারের রাজনৈতিক কিংবা ধর্মীয় পরিচয় বিবেচনায় নেওয়া হবে না। অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে ডিলারশিপ বাতিলসহ অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।

সরকারি ভাতা প্রসঙ্গে তিনি বলেন, অতীতে সরকারি ভাতা পেতে অর্থ লেনদেন কিংবা জনপ্রতিনিধিদের কাছে ধরনা দিতে হয়েছে। এখন থেকে কোনো ধরনের ভাতা পেতে অর্থ লেনদেন বা কারও কাছে ধরনা দেওয়ার প্রয়োজন হবে না। ভাতা পাওয়ার জন্য কেউ অর্থ দিলে তিনি যেমন কার্ড পাবেন না, তেমনি যিনি অর্থ গ্রহণ করবেন, তাঁর বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে প্রাপ্ত অনুদানের আওতায় ২০০ জন দুস্থ-অসহায় ব্যক্তি ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন যশোর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক অনিরুদ্ধ রায়। সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাবেক সহসভাপতি গোলাম রেজা দুলু, সাবেক যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠুসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ট্যাগস :

বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের ঘোষণা

যশোর ২৫০ শয্যা হাসপাতালে চালু হচ্ছে কিডনি ডায়ালাইসিস ইউনিট

আপডেট সময় : ০৯:৩৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬